নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদা-মাটিতে চাপা সব

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদা-মাটিতে চাপা সব - the Bengali Times
নেপালের ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা আর কোনো শ্রমিকের জীবিত থাকার সম্ভাবনা নেই

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা আর কোনো শ্রমিকের জীবিত থাকার সম্ভাবনা নেই। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার দুই শ্রমিককে জীবিত ও একজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে সুড়ঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত অনুসন্ধান চালিয়ে আর কাউকে পাওয়া যায়নি। এরপর উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়।

উদ্ধারকারীরা জানান, সুড়ঙ্গের প্রায় পুরো অংশই কাদা, মাটি ও পাথরে চাপা পড়ে গেছে। কোথাও কোথাও কংক্রিটের স্ল্যাবও ধসে পড়েছে। উদ্ধারকারীরা হামাগুড়ি দিয়ে ভেতরে গিয়ে তল্লাশি চালালেও আর কোনো শ্রমিকের সন্ধান পাননি।

- Advertisement -

এর আগে নয় দিন পর সঞ্জয় শাহ ও কবির মহারাজনকে জীবিত উদ্ধার করা হয়। সুড়ঙ্গের ভেতরের কিছু ফাঁকা জায়গায় আশ্রয় নেওয়ায় তারা বেঁচে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের চিকিৎসার জন্য কাঠমান্ডুতে পাঠানো হয়েছে।

গত ২৬ আগস্ট নেপালে আকস্মিক বন্যায় কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন সুড়ঙ্গে বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীদের দীর্ঘ প্রচেষ্টার পরও ত্রিশূলী-৩এ সুড়ঙ্গে আর কাউকে পাওয়া না যাওয়ায় অভিযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles