আসিফ মাহমুদকে নিয়ে মনিরা শারমিনের বিস্ফোরক পোস্ট, দুদকের সংবাদ সম্মেলন নিয়েও প্রশ্ন

আসিফ মাহমুদকে নিয়ে মনিরা শারমিনের বিস্ফোরক পোস্ট, দুদকের সংবাদ সম্মেলন নিয়েও প্রশ্ন - the Bengali Times
জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের ধরন নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুদকের অভিযোগের পরিসংখ্যানকে কটাক্ষ করার পাশাপাশি সংবাদ সম্মেলনে দুদকের মুখপাত্রের বক্তব্য দেওয়ার ধরন নিয়েও সমালোচনা করেন তিনি।

- Advertisement -

মনিরা শারমিন তার পোস্টে লেখেন, ‘এ কেমন দুর্নীতি করলেন আসিফ মাহমুদ? ১৮৮ জন কর্মকর্তার বদলি বাণিজ্য করে প্রতি কর্মকর্তা থেকে মাত্র ১ লাখ ৪৬ হাজার করে নিল। তাও আবার ৪ জন মিলে। ছিহ! লজ্জার ব্যাপার! বিএনপির মাথায় তাও ব্রেন্ট আছে। এক ভিসি ৩ কোটি!’

এরপর দুদকের সংবাদ সম্মেলন প্রসঙ্গে তিনি লেখেন, ‘সরকারের প্রতি অনুরোধ, দুদকের মুখপাত্র যাকে দিয়ে প্রেস কনফারেন্স করাইছেন, খুবই অনভিজ্ঞ এবং আনস্মার্ট। মিথ্যাটাও ঠিকঠাক বলতে পারে না। এক লাইন বলতে ১৪ বার তোতলায়।’

পোস্টে মনিরা শারমিন আরও দাবি করেন, সংবাদ সম্মেলনের সময় দুদকের মুখপাত্র ‘প্রাথমিক সত্যতা’ শব্দটি বলে ফেলেছিলেন এবং পরে সাংবাদিকদের কাছে ওই অংশ বাদ দিয়ে ভিডিও প্রচারের অনুরোধ করেছিলেন।

সবশেষে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, ‘নাহ! জমাইতে পারলো…’

মনিরা শারমিনের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অভিযোগের সত্যতা এবং অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট তদন্ত ও আইনগত প্রক্রিয়ার বিষয়। একইভাবে সংবাদ সম্মেলন নিয়ে মনিরা শারমিনের মন্তব্যও তার নিজস্ব বক্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles