ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি - the Bengali Times
লিওনেল মেসি

বিশ্বকাপের প্রতি ম্যাচেই রেকর্ড গড়ছেন লিওনেল মেসি। কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে এগিয়ে দিতে অবদান রাখলেন তিনি। তাতে ভেঙে দিলেন ডিয়েগো ম্যারাডোনার রেকর্ড।

বিশ্বকাপে সর্বকালের শীর্ষ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। এদিন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দিয়ে গোল করান তিনি। এই আসরে তার দ্বিতীয় এবং সব মিলিয়ে দশম অ্যাসিস্ট ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের। বিশ্বকাপের নকআউট পর্বে মেসির মোট গোল অবদান এখন ১৫টি। গত ৬০ বছরে যেকোনো খেলোয়াড়ের মধ্যে এটি সর্বোচ্চ। কিলিয়ান এমবাপেকে (১৪) ছাড়িয়ে গেছেন তিনি।

- Advertisement -

নবম মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। একেবারে মাপা শট নেন মেসি। বেশ লম্বা সুইস ডিফেন্ডারকে এড়িয়ে গোল পেতে হলে অনেকদূর লাফিয়ে উঠতে হতো অ্যালিস্টারকে। তবে তার সামনে থাকা ম্যানুয়েল আকানজির লাফিয়ে বল না পাওয়ার সুযোগটা কাজে আসে আর্জেন্টিনার। দ্বিতীয় বার ঘেষে প্রবেশ করা বলে গোলরক্ষক গ্রেগর কোবেলের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। ওই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা।

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টের বিশ্ব রেকর্ড মেসির। ক্লাব ও দেশের হয়ে ৪১০ অ্যাসিস্ট তার। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে অন্তত একটি অ্যাসিস্টের রেকর্ড মেসির। জাতীয় দলের জার্সিতে তিনি গোল বানিয়ে দিয়েছেন ৬২টি।

 

 

- Advertisement -

Related Articles

Latest Articles