ব্রাজিলের বিদায়ে আবেগঘন পোস্ট তটিনীর, সান্ত্বনা দিলেন ভক্তরা

ব্রাজিলের বিদায়ে আবেগঘন পোস্ট তটিনীর, সান্ত্বনা দিলেন ভক্তরা - the Bengali Times
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াই থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নেওয়ার পর বিশ্বজুড়ে সেলেসাও সমর্থকদের মতোই হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

সোমবার (৬ জুলাই) নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ব্রাজিল। প্রিয় দলের এমন অপ্রত্যাশিত বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন তটিনী।

- Advertisement -

ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা— আমি আমার দলের সঙ্গেই থাকব।”

ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে দেখা যায় তাকে, যা ব্রাজিলের পরাজয়ে সমর্থকদের হতাশার প্রতীক হিসেবেই ধরা দিয়েছে। পোস্টের মন্তব্যঘরেও কান্নার ইমোজি ব্যবহার করে নিজের মন খারাপের অনুভূতি প্রকাশ করেন তিনি।

তটিনীর এই পোস্টে তাকে সান্ত্বনা জানাতে এগিয়ে আসেন অসংখ্য ভক্ত। মাসুদ রানা রাজ মাসুদ নামে একজন মন্তব্য করেন, “জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। সত্যিকারের সমর্থক কখনো দল বদলায় না। আবার দেখা হবে ২০৩০ বিশ্বকাপে।”

আরেকজন লেখেন, “ম্যাচ হারার কষ্ট আছে, তবে নেইমার তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলতে পেরেছেন— এটাও আমাদের জন্য বড় বিষয়।”

সাথি নামে আরেক ভক্ত মন্তব্য করেন, “ফুটবল মাঠের আনন্দটাই আসল। আপনার এই ভালোবাসা আর ধৈর্যই একজন সত্যিকারের সমর্থকের পরিচয়।”

ব্রাজিলের বিদায়ের পর সামাজিক মাধ্যমে সমর্থকদের আবেগ, হতাশা ও ভবিষ্যতের প্রত্যাশা মিলিয়ে যে আলোচনার জন্ম হয়েছে, তটিনীর পোস্টও তারই একটি আলোচিত উদাহরণ হয়ে উঠেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles