মধ্যরাতে আসিফ মাহমুদের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল

মধ্যরাতে আসিফ মাহমুদের ৩ শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল - the Bengali Times
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

‘জুলাই সনদ’ ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত কিন্তু আলোচিত একটি পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি মাত্র তিনটি শব্দ লেখেন— “জুলাই সনদ Non-negotiable।”

তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র হিসেবে পরিচিত। তার এই সংক্ষিপ্ত স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

- Advertisement -

পোস্টটি দেওয়ার কিছু সময়ের মধ্যেই প্রায় ২৫ হাজারের বেশি রিঅ্যাকশন পড়ে এবং প্রায় ১ হাজার ২০০-এর বেশি মন্তব্য জমা হয়। অনেকেই জুলাই সনদ নিয়ে নিজের মতামত তুলে ধরেন মন্তব্যের ঘরে।

সংক্ষিপ্ত এই পোস্টের মাধ্যমে জুলাই সনদের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ। তার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles