আলোচিত ভারতীয় বধূকে ফেরত পাঠাল পাকিস্তান

আলোচিত ভারতীয় বধূকে ফেরত পাঠাল পাকিস্তান - the Bengali Times
ছবি সংগৃহীত

পাকিস্তানে বহু আলোচনার জন্ম দেওয়া সারাবজিত কউর নামে এক নারীকে তার নিজ দেশ ভারতে ফেরত পাঠানো হয়েছে। শিখ ধর্মাবলম্বী এ নারী পাকিস্তানে শিখ গুরুর সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে পাকিস্তানি নাগরিক নাসির হুসেইনকে বিয়ে করেন।

২০১৬ সালে নাসিরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় হয়। গত বছরের ৪ নভেম্বর তীর্থযাত্রার ভিসা নিয়ে একটি বিশাল দলের সঙ্গে তিনি পাকিস্তানে যান। দলের বাকিরা ফিরে আসলেও তিনি সেখানে থেকে যান এবং নাসির হুসেইনকে বিয়ে করেন।

- Advertisement -

কিন্তু তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আজ সোমবার (৫ জানুয়ারি) তাকে ওয়াঘা সীমান্তে দিয়ে ভারতে পাঠানো হয়েছে।

এ নারীর আইনজীবী লাহোর হাইকোর্টকে জানিয়েছেন ২০২৫ সালের নভেম্বরেই তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তিনি অবৈধভাবে পাকিস্তানে অবস্থান করছিলেন।

মুসলিম ধর্মাবলম্বী নাসির হুসেইনকে বিয়ে করার আগে তিনি শিখ ধর্ম ত্যাগ ইসলাম গ্রহণ করেন। এরপর নিজের নাম রাখেন নূরে ফাতিমা।

পাকিস্তানি নাসিরকে ভারতীয় এ নারীর বিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ভারতীয়রা তাকে দেশদ্রোহী হিসেবেও অভিহিত করেছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles