খালেদা জিয়ার একটি ছবি তোলার গল্প

খালেদা জিয়ার একটি ছবি তোলার গল্প - the Bengali Times
শাকুর মজিদের তোলা ছবি

১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি তুলেছিলেন লেখক, স্থপতি ও নাট্যকার শাকুর মজিদ। সম্প্রতি সেই ছবি তোলার পেছনের গল্প ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

শাকুর মজিদ লেখেন, ‘বেগম খালেদা জিয়ার একটি মাত্র ছবি আমি জীবনে তুলেছিলাম এবং একবারই তাকে কাছে থেকে দেখেছিলাম। ঘটনা ১৯৯২ সালে। বুয়েটের সমাবর্তন। এই সমাবর্তনে তিনি প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভূমিকায় অবতীর্ণ হন (ছাত্রদের আন্দোলনের মুখে রাষ্ট্রপতিকে আচার্য থেকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীকে আচার্য করা হয়েছিল)। পাশে বুয়েট উপাচার্য অধ্যাপক শাহ জাহান।’

- Advertisement -

তিনি উল্লেখ করেন, ‘এই ছবি তোলার সুযোগ হয়েছিল দুইটা কারণে। বুয়েটে আমাদের একটা ফটোগ্রাফিক সোসাইটি ছিল। এডিপিএস। আমরা উপাচার্যের কাছ থেকে অনুমতি নিলাম যে সমাবর্তিতদের পোট্রেট তুলে দেব এবং এর জন্য আমরা খরচ বাদে প্রতি ছবির জন্য ৫০ টাকা করে নিব। আমরা ৩৫ হাজার টাকার ফান্ড উঠিয়েছিলাম এই অনুষ্ঠানে। আর প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আলাদা একটা পাস ছিল আমার, বুয়েট সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে। এই ছবিটা আজ বের করলাম পুরনো নেগেটিভ থেকে। আজ (মঙ্গলবার) খালেদা জিয়ার মৃত্যুসংবাদ ঘোষণা করা হলো। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে খালেদা জিয়ার মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles