‘বিচ্ছেদের পরও’ সাবেক ছাত্রলীগ নেতার সঙ্গে মাহির সংসার!

‘বিচ্ছেদের পরও’ সাবেক ছাত্রলীগ নেতার সঙ্গে মাহির সংসার! - the Bengali Times
মাহিয়া মাহি ও রাকিব সরকার ছবি সংগৃহীত

জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি বছর দেড়েক আগে ঘোষণা দিয়েছিলেন, তিনি স্বামী ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন। এরপর থেকে মাহিকে একা দেখা গেলেও সম্প্রতি রাকিবের সঙ্গে তার নতুন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।

ছবিটি প্রকাশের পর প্রশ্ন ওঠে, তাদের আসলেই কি বিচ্ছেদ হয়েছে, নাকি দুজন আবার একসঙ্গে?

- Advertisement -

এবার এই প্রশ্নের উত্তর দিয়েছেন মাহি নিজেই।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’

বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে রাকিব সরকারের অবস্থান অজানা। অনেকেই জানতে চেয়েছেন, দুজন একসঙ্গে ফ্রেমে এলেন কীভাবে?

এ বিষয়ে মাহি ব্যাখ্যা দেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম। তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও স্বামী হিসেবে রাকিব সরকারের নাম রয়েছে। আমরা ভালো আছি।’

রাকিবের সঙ্গে বিচ্ছেদের খবর নাকচ করায় ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। মাহির ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে বিশেষ কোটায় নাগরিকত্বের আবেদন করেছেন।

তাদের ধারণা, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই হয়তো এমন কৌশল অবলম্বন করেছেন অভিনেত্রী।

চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথম বিয়ে করেছিলেন ২০১৬ সালে, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই নায়িকার সেই বিয়ে নিয়ে তখন বেশ আলোচনাও হয়েছিল।

অপুর সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে মাহি বিয়ে করেন সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে।

- Advertisement -

Related Articles

Latest Articles