
দুই সন্তানের জননী এক শিক্ষিকা এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এ অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ৩২ বছর বয়সী শিক্ষিকা মাকায়েলা ক্যাল্ডওয়েল হজিন্স এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। ওই ছাত্রের বয়স ১৯ বছরের নিচে। যুক্তরাষ্ট্রের আলাবামার ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয় ২২ হাজার পাউন্ড (৩০ হাজার ডলার)। তবে মাকায়েলা অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে তার হাজিরার তারিখ নির্ধারণ করেনি।
স্কুলের ফেসবুক পোস্ট অনুযায়ী, ২০২২ সালে তিনি ওয়েডোউইয়ের র্যান্ডলফ কাউন্টি হাই স্কুলে চিয়ার কোচ হিসেবে কাজ শুরু করেন। ওই একই বছরে তিনি শিক্ষা বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, মাকায়েলা তার কলেজ প্রেমিককে বিয়ে করেছেন। তাদের দুটি সন্তান আছে। দশ বছর ধরে তিনি চিয়ার কোচিংয়ের বিভিন্ন কাজে যুক্ত ছিলেন- ট্রাই-আউট বিচার করা, চিয়ার ক্যাম্প পরিচালনা এবং নাচের রুটিন সাজানোসহ বিভিন্ন কাজে যুক্ত। র্যান্ডলফ কাউন্টি স্কুলসের সুপারিনটেনডেন্ট জন জ্যাকবস দ্য পোস্টকে জানান, মিস হজিন্স ২০২১ সালের ২রা আগস্ট র্যান্ডলফ কাউন্টি স্কুল সিস্টেমে যোগ দেন। তার শ্রেণিকক্ষে শেষ দিন ছিল ১৫ নভেম্বর, ২০২৪। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছি। র্যান্ডলফ কাউন্টি শেরিফ অফিস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে, এ মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার সিডনির একটি অভিজাত বেসরকারি স্কুলে আরেক শিক্ষকের বিরুদ্ধে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে তোলপাড় শুরু হয়। অভিযোগটি প্রকাশ্যে আসে তখনই, যখন ওই শিক্ষার্থীর পিতা পারিবারিক ডাইনিং টেবিলে সন্তানের ফোনে টেক্সট মেসেজ দেখতে পান। উত্তর সিডনির নর্দার্ন বিচ এলাকায় অবস্থিত সেন্ট অগাস্টিনস কলেজের শিক্ষক ও অভিভাবকরা এখনও হতবাক। কারণ ইংরেজি শিক্ষিকা ২৪ বছর বয়সী এলা ক্লেমেন্টসকে গ্রেপ্তার করা হয়েছে ১৪ থেকে ১৬ বছর বয়সী এক শিশুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের তিনটি অভিযোগ এবং একই বয়সসীমার শিশুকে যৌনভাবে স্পর্শ করার একটি অভিযোগে। বর্তমানে রিমান্ডে থাকা ক্লেমেন্টসকে ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।
এছাড়া সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওয়াল টাউনশিপ হাই স্কুলের সাবেক শিক্ষিকা জুলি রিজিটেলো (৩৭) দুইটি দ্বিতীয়-ডিগ্রির যৌন নির্যাতনের অভিযোগে দোষ স্বীকার করেন। কর্মকর্তাদের তথ্যমতে, রিজিটেলোকে ২০২৪ সালের গ্রীষ্মে গ্রেপ্তার করা হয়। অভিযোগ এপ্রিল থেকে জুনের মধ্যে তিনি ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হন। অভিযোগপত্রে বলা হয়েছে, ওই ভয়াবহ ঘটনাগুলোর একটিতে সম্পর্ক স্থল ছিল শিক্ষার্থীর নিজস্ব গাড়ি।

