রিমান্ড একটা ফালতু জিনিস : পরীমনি

রিমান্ড একটা ফালতু জিনিস : পরীমনি - the Bengali Times
পরীমনি

পরীমনিচার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হওয়া পরীমনি এবার নিজের জীবনের সেই কঠিন অধ্যায়কে বড় পর্দায় উপস্থাপন করতে যাচ্ছেন। রিমান্ড ও কারাবাসের বাস্তব অভিজ্ঞতা থেকেই উঠে আসতে পারে তার নতুন সিনেমার কাহিনি।

২০২১ সালে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন পরীমনি। তার বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সে সময় তিনি তিন দফায় মোট সাত দিন রিমান্ডে ছিলেন।

- Advertisement -

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনি রিমান্ডের অভিজ্ঞতা নিয়ে বলেন, “রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম এগুলো বদলানো উচিত।”

কারাগারে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, “আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত। ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল।”

পরীমনি জানান, জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন, যা ভবিষ্যতে তার ছেলে প্রকাশ করবে। বইয়ের গল্প থেকেই সিনেমা তৈরির ইঙ্গিতও দিয়েছেন তিনি। পরীর ভাষ্য, “আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে। চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি।”

জেলের খাবার নিয়ে অভিনেত্রীর অভিজ্ঞতা ভিন্ন, তিনি বলেন, “জেলখানার খাবার অনেক স্বাস্থ্যকর। এমনকি অনেক সময় নষ্টও হয়। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটা বেশ ওয়েল মেইনটেইন।”

পরীমনি আরও জানান, জেলখানার অন্য অভিজ্ঞতা প্রকাশ করতে তিনি চান না। কারণ সত্যিটা মানুষ জানলে আইনের ওপর শ্রদ্ধা হারাবে।

- Advertisement -

Related Articles

Latest Articles