থাইল্যান্ডে মুগ্ধতা ছড়াচ্ছেন সাফা কবির

থাইল্যান্ডে মুগ্ধতা ছড়াচ্ছেন সাফা কবির - the Bengali Times
সংগৃহীত ছবি

অভিনয়ের পাশাপাশি বরাবরই নিজের গ্ল্যামার দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন সাফা কবির। কাজের বাইরে সামাজিক মাধ্যমে বেশ সরব ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। নিজের বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই শেয়ার করে থাকেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একঝাঁক ছবিতে গ্ল্যামারাস হয়ে ধরা দিলেন তিনি।

ছবি দেখা ধারণা করা যাচ্ছে, সাফা কবির বর্তমানে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। ব্যাংককের একটি ক্যাফেতে উপস্থিত হয়ে নজর কেড়েছেন।

- Advertisement -

তার পরনে ছিল সাদা ও গাঢ় নীল রঙের একটি ফ্লোয়িং গাউন, যা পাতার মতো নকশা দিয়ে সাজানো। গাউনটির লম্বা স্কার্ট এবং ঢিলে হাতায় তাকে আরো আকর্ষণীয় দেখাচ্ছিল।

তারার ডিজাইনের কানের দুল, খোলা চুল আর হালকা মেকআপের সঙ্গে মিলিয়ে তার এই গ্ল্যামারাস লুকে মুগ্ধ হন ভক্তরা।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে সাফা কবির লিখেছেন, ‘শুক্রবারের ছুটিতে! আমি ক্যাফেগুলোতে তাদের নিজস্ব শৈল্পিক ছোঁয়া খুব ভালোবাসি। একটু প্রকৃতি, ভালো খাবার, ভালো পরিবেশ, আর ছবি তোলার জন্য দারুণ কিছু জায়গা; এই মুহূর্তগুলো ধরে না রেখে পারলাম না।’

ভক্তরা অভিনেত্রীর রূপের মুগ্ধতা প্রকাশ করতে ভুলেননি, ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়।

একজন লিখেছেন, ‘চমৎকার রকমের সুন্দর’, আরেক নেটিজেন লিখেছেন, ‘আমার পছন্দের মানুষ আপনি, অনেক সুন্দর লাগছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles