টিকিট যখন কেটেছি ট্রেনের তোয়ালে-চাদরও আমার!—ভাইরাল যুবকের কাণ্ড

টিকিট যখন কেটেছি ট্রেনের তোয়ালে-চাদরও আমার!—ভাইরাল যুবকের কাণ্ড - the Bengali Times
সংগৃহীত ছবি

রেলের দেওয়া তোয়ালে-চাদর নিজের ব্যাগে ভরে নেমে পড়লেন যুবক! ধরা পড়তেই রেলকর্মীদের সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই বলছেন, ‘কেউ করেন অভাবে চুরি, আবার কেউ স্বভাবে!’ শেষমেশ অবশ্য ব্যাগ থেকে সেই তোয়ালে-চাদর বের করে দেন অভিযুক্ত ওই যুবক।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এমন ঘটনা ঘটেছে পুরুষোত্তম এক্সপ্রেসে।

- Advertisement -

দিল্লি থেকে পুরী যাচ্ছিল ট্রেনটি। সেই সময় অভিযুক্ত ওই যাত্রীর কীর্তি ধরা পড়ে! এক রেলকর্মী গোটা ঘটনা দেখেন। শুধু তাই নয়, ক্যামেরাবন্দিও করেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রেলকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন অভিযুক্ত ওই যাত্রী। শুধু তা-ই নয়, ওই রেলকর্মীকে অভিযুক্তের ব্যাগ থেকে বিছানার চাদর, কম্বল বের করতেও দেখা যাচ্ছে সেখানে। শুধু তা-ই নয়, রেলকর্মীকে বলতে শোনা যাচ্ছে, ‘স্যার, আপনার ব্যাগ থেকে চার সেট বিছানার চাদর ও তোয়ালে সবই বের হয়ে আছে। হয় এগুলো ফেরত দিন, না হলে ৭৮০ টাকা দিন।

প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে অভিযুক্ত ওই ব্যক্তি স্বীকার করে নেন। জানান, তার মা ভুল করে ব্যাগের মধ্যে ওই চাদর ও তোয়ালে ঢুকিয়ে নিয়েছিলেন। কিন্তু তা মানতে চাননি রেলের ওই কর্মী।

এমনকি পরে ঘটনাস্থলে যান টিকিট পরীক্ষকও। তিনি ওই যাত্রীর বিরুদ্ধে রেলের আইনে মামলা করারও হুঁশিয়ারি দেন।

এমনকি পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হবে বলেও সতর্ক করেন। ঘটনায় কার্যত কিছুটা ভয় পেয়েই ব্যাগ থেকে সব চাদর-তোয়ালে বের করে রেলের কর্মীদের হাতে তুলে দেন।

- Advertisement -

Related Articles

Latest Articles