হঠাৎ স্বামী বাসায় চলে আসায় ঘরে ডেকে আনা প্রেমিককে বক্সখাটে ঢোকালেন তরুণী! তারপর….

হঠাৎ স্বামী বাসায় চলে আসায় ঘরে ডেকে আনা প্রেমিককে বক্সখাটে ঢোকালেন তরুণী! তারপর…. - the Bengali Times
প্রতীকি ছবি

স্বামীর অবর্তমানে পরকীয়া প্রেমিককে ঘরে ডেকে এনে আনন্দ ফূর্তি করছিলেন এক তরুণী। তবে তাদের রঙ্গলীলা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাসায় হাজির হন ওই তরুণীর স্বামী । বেগতিক পরিস্থিতিতে স্ত্রীর তার পরকীয়া প্রেমিককে শোবার ঘরের খাটে নিচে লুকিয়ে দিয়েছিলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। স্ত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্বামী ঘরের প্রতিটি জায়গায় তল্লাশি চালান। এক পর্যায়ে বক্স খাটের পাটাতনের নিচ থেকে পরকীয়া প্রেমিককে বের করে নিয়ে আসেন। এরপর লাঠি দিয়ে ওই যুবককে বেধড়ক পেটাতে শুরু করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

- Advertisement -

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির শোবার ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছেন এক যুবক। তাঁর হাতে লাঠি। সঙ্গে আরও কয়েক যুবকজন রয়েছেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তাদের নজর যায় খাটের দিকে। চাদর তুলে বক্সখাটের পাটাতন তুলতেই হতবাক হয়ে যান সবাই। দেখেন, সেখানে গুটিসুটি মেরে শুয়ে রয়েছেন এক যুবক। তাঁর পরনে হাতকাটা গেঞ্জি এবং প্যান্ট। তাঁকে দেখামাত্র মারতে শুরু করেন লাঠি হাতে থাকা যুবক। ভয়ে চিৎকার করতে থাকেন তিনি। কয়েক জন যুবককে শান্ত করারও চেষ্টা করেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দাবি করা হয়েছে, খাটের ভিতরে যিনি লুকিয়েছিলেন তিনি ওই বাড়ির বধূর প্রেমিক এবং লাঠি হাতে যুবক বধূর স্বামী। স্বামী চলে আসায় প্রেমিককে ওই খাটের ভিতর লুকিয়ে পড়তে বলেছিলেন বধূ।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিওটি দেখার পর লিখেছেন, ‘এ কেমন অসভ্যতা! পরকীয়ার ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে।’ অন্য এক জন লিখেছেন, ‘এই সব মজা দেখার জন্যই তো সমাজমাধ্যমে উঁকি মারতে আসা।’

- Advertisement -

Related Articles

Latest Articles