জাকসুতে শিবির প্যানেলের স্বামী-স্ত্রীর জয়

জাকসুতে শিবির প্যানেলের স্বামী-স্ত্রীর জয় - the Bengali Times
হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা দম্পতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে দুই পদে জয়ী হয়েছেন হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা দম্পতি। কার্যকরী সদস্য পদে ১ হাজার ৭৪৬ ভোট পেয়ে জয় লাভ করেন তারিকুল ইসলাম। অন্যদিকে, নিগার সুলতানা সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে ২ হাজার ৫৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টা ২৮মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা করেন জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

- Advertisement -

তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী এবং নিগার ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

তরিকুল জাবি শাখা ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক ও নিগার কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড।

নির্বাচনে জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৯ জন প্রার্থী। সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পুরুষ পদে ১০ জন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) নারী পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles