আমি কখনো কারো সাথে শারীরিক সম্পর্ক করিনি : মেঘনা আলম

আমি কখনো কারো সাথে শারীরিক সম্পর্ক করিনি : মেঘনা আলম - the Bengali Times

মডেল মেঘনা আলম

পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনের কসম কেটে নিজেকে কুমারী দাবি করছেন মডেল মেঘনা আলম। রোববার (৩১ আগস্ট) এই মডেল নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজেকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোনো অপচেষ্টা বন্ধের আহবান জানিয়েছেন। ওই পোস্টে তিনি নিজেকে কুমারীও দাবি করেন।

ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, আল-কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি শপথ করেছি সেই কোরআন হাতে নিয়ে যেটি আমাকে উপহার দিয়েছিল ঈসা, আরেকটি যেটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও সৌদি দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত।

- Advertisement -

আমি আল-কোরআনের উপর হাত রেখে ঘোষণা করেছি, আমার জীবনে আমি কখনো কারো সাথে শারীরিক সম্পর্ক করিনি, এমনকি ঈসার সাথেও নয়। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোন অপচেষ্টা বন্ধ হোক।

তিনি বলেন, আমাদের সমাজে মানুষ প্রায়ই ভুল করে, দাড়ি-জুব্বা-বোরখা দেখলেই মনে করে সেটিই পবিত্রতার প্রতীক, আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেয় সে সহজলভ্য।

কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না… আমি কোরআনের কসম খেয়ে বলছি, আমি কখনো সচেতন অবস্থায় কারো সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। আজ পর্যন্ত আমি কুমারী।

মেঘনা আলম বলেন, শুধুমাত্র ক্ষমতাধর কারো সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা বন্ধ হোক।

ইতিহাসে বারবার নারীকেই অগ্নিপরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতি-প্রাপ্ত।

- Advertisement -

Related Articles

Latest Articles