বিরাট কোহলির ‘লাভ রিয়্যাক্ট’ দেওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বিরাট কোহলির ‘লাভ রিয়্যাক্ট’ দেওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী - the Bengali Times
বিরাট কোহলি ও অবনীত কৌরে

সম্প্রতি অভিনেত্রী অবনীত কৌরের ফ্যান পেজে বিরাট কোহলির দেওয়া ‘লাভ রিয়্যাক্ট’ ঘিরে শুরু হয়েছিল জল্পনা-কল্পনা, ট্রল আর ঠাট্টার ঝড়।

যদিও কোহলি নিজেই বিষয়টি স্বীকার করে জানিয়েছিলেন, এটি ছিল নিছকই একটি অনিচ্ছাকৃত ভুল। তবে এ ঘটনায় তখন মুখ খোলেননি অভিনেত্রী অবনী।

- Advertisement -

এর মধ্যে কেটে গেছে আড়াই মাসের বেশি সময়। রিয়্যাক্ট নিয়ে ব্যাপক আলোচনার দীর্ঘদিন পর অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর আসন্ন ছবি ‘লাভ ইন ভিয়েতনাম’-এর প্রচারের সময় ট্রেলার লঞ্চে তাকে বিরাট কোহলির ‘লাভ রিয়্যাক্ট’ নিয়ে প্রশ্ন করা হয়।

বিরাটের নাম উল্লেখ না করে এক সাংবাদিক অভিনেত্রীকে বলেন, ‘আপনি বড় বড় সেলিব্রিটিদের কাছ থেকে এতো ভালোবাসা পান, কেউ আপনার ছবি লাইক করেন আবার কেউ ফলো করেন। এ নিয়ে কী বলবেন?’

এমন প্রশ্নের জবাবে অবনীত হেসে বলেন, ‘আমি শুধু চাই এই ভালোবাসা যেন পেতে থাকি। আর কী-ই বা বলব’। জানা গেছে বিরাটের রিয়্যাক্ট নিয়ে ট্রলের পর অভিনেত্রীর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা এক মিলিয়নের বেশি বেড়েছে। এবং একাধিক ব্র্যান্ডের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন।

এর আগে বিরাট কোহলি সে সময়ে একটি বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন। তিনি লেখেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে আমার ফিড পরিষ্কার করার সময়, মনে হচ্ছে অ্যালগরিদম ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন রেজিস্টার করেছে।

এর পেছনে কোনো ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল না। অহেতুক অনুমান না করার অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।

- Advertisement -

Related Articles

Latest Articles