
বিলাসবহুল হোটেলের ঘরে একসঙ্গে। স্বামী-স্ত্রী দুজন শারীরিক মেলামেশা করছিলো কিন্তু কাচের জানলায় পর্দা টানতে ভুলে যান তারা। জানলার দিকে চোখ পড়লেই দেখা যাচ্ছে অন্তরঙ্গ মুহূর্ত।
চরম মুহূর্ত দেখতে রাস্তায় জনতার ভিড়। যানজটও হয়। ঘটনাটি গত ১৭ জুনে। ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা। রাজস্থানের জয়পুরের এই ঘটনা এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।
পথচারীদের নজর এড়ায়নি কিছুই। কেউ কেউ দাঁড়িয়ে দেখতে শুরু করেন কী করছেন ওই যুগল। আবার কেউ কেউ একধাপ এগিয়ে ঘটনাটির ভিডিও করতে শুরু করেন। তার ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। সমস্যায় পড়েন অন্যান্য পথচারীরা। ওই যুগলের নাম, পরিচয় কিছুই জানা যায়নি।
এই ঘটনার ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘যায়যায়দিন’ । নেটদুনিয়ায় চলছে এই ভিডিও নিয়ে জোর আলোচনা। কেউ কেউ ওই যুগলকে একহাত নিয়েছেন। বলছেন, “উদ্দাম যৌনতায় মাতার আগে জানলার পর্দা টানা উচিত ছিল।”

