ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম - the Bengali Times
নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারে ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে মনে হচ্ছে না।

রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সন্দেহের কথা জানান।

- Advertisement -

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে না। আমার কাছেও মনে হচ্ছে না, সেটা বাস্তবিক হবে। আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনো পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি, সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, সেটাতেও আমাদের আপত্তি নেই।

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই আসলে গালগল্প। আসন সমঝোতা-এগুলো মিথ্যা প্রোপাগান্ডা, গুজব ছড়ানো হচ্ছে। আমাদের নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।

আসন্ন নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। তাই সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাবব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

- Advertisement -

Related Articles

Latest Articles