নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন স্বাধীন খসরু

নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন স্বাধীন খসরু - the Bengali Times
অভিনেতা স্বাধীন খসরু

দেশের এক নারী উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন অভিনেতা স্বাধীন খসরু। গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

অনুশোচনা শিরোনামে দেওয়া ওই পোস্টে অভিনেতা বলেন, গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী পুরুষ বলে কোনো কথা না, সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না।

- Advertisement -

এটা ছিল গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।

সবশেষে তিনি বলেন, যদি কেউ মনে কষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।

 

- Advertisement -

Related Articles

Latest Articles