ক্লাসে ‘প্রিয় ছাত্রী’ ঘোষণা, রুমে ডেকে জোর করে আলিঙ্গন প্রধানশিক্ষকের

ক্লাসে ‘প্রিয় ছাত্রী’ ঘোষণা, রুমে ডেকে জোর করে আলিঙ্গন প্রধানশিক্ষকের - the Bengali Times

প্রতীকী চিত্র

সপ্তম শ্রেণীর কিশোরী শিক্ষার্থীকে ক্লাশরুমে নিজের সবচেয়ে ‘প্রিয় ছাত্রী’ বলে ঘোষণা এবং এর কিছু সময় পরই তাকে রুমে ডেকে জোর করে জড়িয়ে ধরার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ কথা কাউকে জানালে খুন করা হবে বলেও ছাত্রীকে হুমকি দেওয়া হয়। দু’সপ্তাহ ভয়ে চুপ থাকার পর অবশেষে ঘণিষ্ট স্বজনদের কাছে বিষয়টি জানায় ওই কিশোরী। তার পরই ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করে পরিবার।

পুলিশ জানান, চাঞ্চল্যকর এ ঘটনাটি ২৬ জুলাই। অভিযোগ, ওই দিন প্রধানশিক্ষক ক্লাসরুমে আসেন। সবার সামনে ওই ছাত্রীকে নিজের সবচেয়ে ‘প্রিয় ছাত্রী’ বলে ঘোষণা করেন। এবং সেই সঙ্গে তিনি জানান, যখন কোনও শিক্ষক অবসাদে ভোগেন, তখন তাঁর প্রিয় ছাত্রছাত্রীকে আলিঙ্গন করলেই মানসিক চাপ কমে।

- Advertisement -

ওই দিনই বিকেল ৪টার সময় ক্লাস শেষ হলে এক সহপাঠীকে নিয়ে স্কুলের স্টোররুমে কিছু জিনিস রাখতে যান ওই ছাত্রী। অভিযোগ, তখন প্রধানশিক্ষক ছাত্রীটিকে তাঁর ঘরে আসার জন্য বলেন। ছাত্রীর সঙ্গে থাকা সহপাঠীকে চলে যেতে বলেন। ছাত্রীটি প্রধানশিক্ষকের ঘরে ঢুকতেই তার হাত ধরে টেনে নিয়ে জোর করে আলিঙ্গন করেন। বাধা দেওয়ার চেষ্টা করায় ছাত্রীকে খুনেরও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় হুলস্থুল পড়ে গেছে।

শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জেলা শিক্ষা দফতর এই ঘটনার তদন্তের নির্দেশ দেয়। মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি সরকারি স্কুলে এ নেক্কারজনক ঘটনাটি ঘটে।

- Advertisement -

Related Articles

Latest Articles