গির্জায় ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, জাহ্নবী-সিদ্ধার্থের বিরুদ্ধে অভিযোগ !

গির্জায় ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, জাহ্নবী-সিদ্ধার্থের বিরুদ্ধে অভিযোগ ! - the Bengali Times
পরমা সুন্দরীর জাহ্নবী কপূর ও সিদ্ধার্থ মলহোত্রা ছবি সংগৃহীত

মুক্তির আগেই বিপাকে পড়েছে জাহ্নবী কপূর ও সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত নতুন ছবি পরম সুন্দরী। ইতিমধ্যেই ছবির গানগুলো দর্শকের মন কেড়েছে, তবে এক খ্রিস্টান সংগঠন দৃশ্যগত আপত্তি তুলেছে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে।

বিতর্কের সূত্রপাত ছবির একটি গানের দৃশ্যকে ঘিরে, যেখানে গির্জার ভেতরে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন জাহ্নবী ও সিদ্ধার্থ। “পবিত্র উপাসনালয়ে এ ধরনের দৃশ্য প্রদর্শন করা অনুচিত” বলে দাবি করেছে ‘দ্য ওয়াচডগ ফাউন্ডেশন’ নামের একটি খ্রিস্টান সংগঠন।

- Advertisement -

সংগঠনটি বিষয়টি নিয়ে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে চিঠি পাঠিয়েছে। একইসঙ্গে মুম্বই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মহারাষ্ট্র সরকার এবং ছবির পরিচালককেও চিঠি দিয়ে দৃশ্যটি অপসারণের অনুরোধ জানিয়েছে তারা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইচ্ছাকৃতভাবে এমন কিছু দৃশ্য অন্তর্ভুক্ত করা হয় যা বিতর্ক সৃষ্টি করতে পারে, আর তা মূলত দর্শক আকর্ষণের কৌশল। তাদের মতে, বাকস্বাধীনতা ও ধর্মীয় অনুভূতির মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন।

সংগঠনের ভাষ্যে, “গির্জা একটি পবিত্র স্থান, যেখানে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। এর ভেতরে অনভিপ্রেত দৃশ্য শুধু আধ্যাত্মিক অনুভূতিই নয়, পুরো ক্যাথলিক সম্প্রদায়ের মনেও আঘাত হানে।”

উল্লেখ্য, ছবিটি আগামী ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles