বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে খুন!

বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে খুন! - the Bengali Times
প্রতীকী ছবি

স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন তাঁরই ছোটবেলার বন্ধু! দিনের পর দিন সেই সন্দেহ দানা বেঁধেছিল স্বামীর মনে। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই খুন হলেন ওই যুবক। সন্দেহের তীর তাঁর ছোটবেলার সেই বন্ধুর দিকেই।

পুলিশ জানায়, অভিযুক্ত জয়ের সঙ্গে সেই ছোটবেলায় বন্ধুত্ব হয় বিজয়ের। তিন দশকের বেশি সময় ধরে তাঁরা একে অপরের বন্ধু। দু’জনেরই বেড়ে ওঠা একই এলাকায়। পরে দু’জনে একসঙ্গে চলে আসেন ভিন্ন এলাকার কর্মস্থলে। বন্ধুত্বের সুবাদে একে অপরের বাড়িতে ছিল অবাধ যাতায়াত। বছর দশেক আগে আশা নামে এক যুবতীর সঙ্গে বিয়ে হয় বিজয়ের। বিয়ের পর তাঁরা পুরানো এলাকা ছাড়েন।

- Advertisement -

পুলিশের মতে, সম্প্রতি বিজয় জানতে পারেন, তাঁর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন জয়। তিনি দু’জনকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেও ফেলেন। এমনকি একসঙ্গে দু’জনের ছবিও পান বিজয়। এই নিয়ে দুই বন্ধুর অশান্তি হয়। শুধু তা-ই নয়, স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় বিজয়ের। বিয়ে বাঁচাতে স্ত্রী-পরিবারকে নিয়ে অন্যত্র চলে যান তিনি। অভিযোগ, তার পরেও জয়ের সঙ্গে সম্পর্ক বজায় ছিল আশার।

ঘটনার দিন বিজয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতেই ছিলেন। তার পরে কোনও কারণে বার হন। কিন্তু আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পর ওই এলাকার এক নির্জন স্থানে বিজয়কে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, জয় এবং আশা ষড়যন্ত্র করে বিজয়কে খুন করেছেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জয়। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আশাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী ঘটেছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। আরও তদন্তের পরে বিষয়টি পরিষ্কার হবে বলে মত তদন্তকারী কর্মকর্তাদের।

- Advertisement -

Related Articles

Latest Articles