২২ বছরে ১১ স্বামীকে খুন, বিয়ে করেছেন ১৫ জনকে

২২ বছরে ১১ স্বামীকে খুন, বিয়ে করেছেন ১৫ জনকে - the Bengali Times
কুলসুম আকব

এক নয় দুই, পর পর ১১ জন স্বামীকে হত্যা করে এক নারী। তার নাম কুলসুম আকবরি। তার বিয়ের সংখ্যাও কম নয়। তিনি ১৫ জনকে বিয়ে করেন। যার মধ্যে প্রায় সবাইকে হত্যা করেন।

ইরানে ৫৬ বছর বয়সী এক নারীকে গত দুই দশকে অন্তত ১১ জন স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

স্থানীয় গণমাধ্যমে তিনি এখন ‘ব্ল্যাক উইডো’ নামে পরিচিতি পেয়েছেন। ঘটনার পর দেশজুড়ে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ চলছে।

তদন্তে জানা গেছে, ২০০০ সাল থেকে কুলসুম ধনী ও একাকী পুরুষদের টার্গেট করতেন। বিয়ের পর কৌশলে তাদের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে, পরে বিষ বা মাদক দিয়ে হত্যা করতেন।

অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুগুলো হৃদরোগ বা অন্যান্য শারীরিক সমস্যার কারণে হয়েছে বলে ধরে নেওয়া হয়েছিল, ফলে সন্দেহ জাগেনি।

২০২৩ সালে সর্বশেষ স্বামী গোলামরেজা বাবাইয়ের অস্বাভাবিক মৃত্যুতে সন্দেহ হলে তার ছেলে পুলিশের দ্বারস্থ হন। তদন্তে বেরিয়ে আসে অতীতের একের পর এক মৃত্যুর পেছনে কুলসুমের সম্পৃক্ততা। এমনকি ২০২০ সালে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি সরাসরি পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন।

গ্রেফতারের পর কুলসুম হত্যার কথা স্বীকার করেন এবং ইঙ্গিত দেন, মৃত স্বামীর সংখ্যা আরও বেশি হতে পারে।

তবে তার আইনজীবীরা মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আবেদন করেছেন, যা নিহতদের পরিবার প্রত্যাখ্যান করেছে। মামলার রায় শিগগিরই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles