রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে, অভিযোগ হিরো আলমের

রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে, অভিযোগ হিরো আলমের - the Bengali Times
হিরো আলম ও রিয়া মনি

সম্পর্কের টানাপড়েন, ঝগড়া, বিচ্ছেদের পথে হাঁটা। আবার বিবাদ ভুলে কাছে আসা। গত কয়েক মাস ধরে আলোচিত কনটন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। এবার আবার আলোচনায় উঠে এলো এই জুটি।

হিরো আলমের নতুন অভিযোগ, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। আজ সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম। এরপর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, বিকেলে সংবাদ সম্মেলন করবেন তিনি।

- Advertisement -

এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলন আহবান করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

ওই সংবাদ সম্মেলনে স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তোলেন তিনি। সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘আমি রিয়া মনিকে ফোন দিয়েছি, জিজ্ঞেস করলাম তুমি কোথায়? সে বললো আমার ভাইয়ের বাসায়। আমি ভিডিও কল দিলাম সে ধরে না। সে বলছে আমি বেড়াতে আসছি।

কিন্তু দেখা গেল সে আছে কক্সবাজারে। আমার লোকজন আছে সেখানে তাদেরকে আমি পাঠালাম, হোটেলে গিয়ে বিস্তারিত তারা আমাকে বিস্তারিত পাঠালো। রুম নম্বর , ভিডিও। এরপর আমি মামলা করি।’

হিরো আলম বলেন, তার সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি, ঝগড়া হয়নি হুট করে সে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার হোটেলে চলে গেল।

সেখানে গিয়ে সে অভির সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছে। তাকে আসলে ধরে রাখা যাবে না। কিছু হলেই সে অন্য ছেলেদের কাছে চলে যায়। আমাকে ডিভোর্স দিতে চেয়েছে, সে দিক। আমি দেশ বাসীর কাছে ক্ষমা চাই।
এদিকে রিয়া মনি ভিরো আলমকে ডিভোর্স দেবেন জানিয়ে বলেন, ‘হিরো আলম আামাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তাঁর কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তাঁর মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে। একবার মিথিলার কাছে যায়, একবার ইতির কাছে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেব।’

- Advertisement -

Related Articles

Latest Articles