শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক

শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক - the Bengali Times
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইওতে মাত্র ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেছেন শিক্ষক স্টন ডেনিস (বয়স ৪২)। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ফক্স১৯, সিনসিনাটি এনকুইরার সহ বিভিন্ন মাধ্যম। এতে বলা হয়েছে, গ্রেটার সিনসিনাটির দ্বিতীয় বৃহত্তম স্কুল জেলার এক স্টন ডেনিস। তার ক্লাসরুমে, নিজের বাসায় এবং ওই শিক্ষার্থীর কর্মস্থলের পার্কিং লটে শারীরিক এসব সম্পর্ক ঘটেছে বলে আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে।নির্বাচিত কলাম

লাকোটা ইস্ট হাই স্কুলের শিক্ষক জাস্টিন ডেনিস (বয়স ৪২)। তিনি ওয়েস্ট চেস্টার টাউনশিপের বাসিন্দা। সোমবার তাকে গ্রেফতার করা হয়। কিন্তু তিনি যৌন নির্যাতনের অভিযোগে আদালতে দোষ স্বীকার করেননি। তিনি জামিনের আবেদন করেন। এই অভিযোগটি তৃতীয়-ডিগ্রির ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত। দোষী সাব্যস্ত হলে ডেনিসকে এক থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়া তার নাম উঠে যাবে ওহাইওর যৌন অপরাধীর তালিকায়। সোমবার তার গ্রেফতারের কয়েক ঘণ্টা আগে ভুক্তভোগী বাটলার কাউন্টি শেরিফ অফিসে গিয়ে সাক্ষ্য দেয়। সে জানায়, ডিসেম্বর ২০২১ থেকে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত লাকোটা ইস্ট হাই স্কুলের শিক্ষক জাস্টিন ড্যানিয়েল ডেনিস তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। এই অভিযোগপত্রটি বাটলার কাউন্টি এরিয়া-২ কোর্টে দাখিল করা হয়েছে, যা এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

- Advertisement -

অভিযোগে বলা হয়েছে, যৌন সম্পর্কটি শুরু হয় শিক্ষার্থীর সিনিয়র বছরে। তখন তার বয়স ছিল ১৭ বছর। সে জানিয়েছে, উভয়ের সম্মতিতে ডেনিসের ক্লাসরুমে, তার বাসভবনে, ভুক্তভোগীর কর্মস্থলের পার্কিং লটে, লিবার্টি টাউনশিপে তার পুরনো বাসায় এবং আরও কয়েকটি স্থানে একাধিকবার যৌন সম্পর্ক করে তারা। ভুক্তভোগী একটি টেক্সট মেসেজের কথোপকথনও দেখানো হয়। সেখানে সে ও ডেনিস তাদের অতীত যৌন সম্পর্ক নিয়ে আলোচনা করছে।

তবে এ বিষয়ে ডেনিসের মন্তব্য পাওয়া যায়নি। তাকে সোমবার বিকেল ৩টার মধ্যে বাটলার কাউন্টি জেলে রাখা হয়। লাকোটা জেলা কর্তৃপক্ষ সোমবার বিকেলে তার গ্রেফতারের বিষয়টি জানার পরপরই ডেনিসকে বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠায়। তিনি সুশাসন, ইকোনমিক্স এবং সাইকোলজি বিষয় পড়ান। জেলা কর্তৃপক্ষ এখন তার ক্লাসগুলোর জন্য একজন দীর্ঘমেয়াদি বিকল্প শিক্ষক খুঁজছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে এখনো এক সপ্তাহ বাকি। ১৪ আগস্ট থেকে ক্লাস শুরু হওয়ার কথা।

- Advertisement -

Related Articles

Latest Articles