দেহের ‘দ্বিতীয় হৃদপিণ্ড’: কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে সক্রিয় করবেন

দেহের ‘দ্বিতীয় হৃদপিণ্ড’: কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে সক্রিয় করবেন - the Bengali Times
ছবি সংগৃহীত

আমরা সবাই জানি, হৃদপিণ্ড ও মস্তিষ্ক শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। হৃদপিণ্ড সারাক্ষণ রক্ত পাম্প করে আমাদের দেহের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। কিন্তু জানেন কি, আমাদের শরীরে আরেকটি “দ্বিতীয় হৃদপিণ্ড” রয়েছে যা বুকে নয়, পায়ের পেশিতে অবস্থান করে? এটি হলো আপনার পায়ের পেছনের পেশি, বিশেষ করে ‘সোলিয়াস’ এবং ‘ক্যাফ মাংসপেশি’, যা রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কী এই ‘দ্বিতীয় হৃদপিণ্ড’?

- Advertisement -

আপনার পায়ের নিচের অংশে থাকা সোলিয়াস মাংসপেশি ও অন্যান্য ক্যাফ পেশি মিলেই গঠিত হয় এক শক্তিশালী ‘মাসকুলার পাম্প’ বা পেশিপ্রধান পাম্প ব্যবস্থা, যা নিচের দিক থেকে রক্ত উপরের দিকে পাঠাতে সাহায্য করে। যেহেতু নিচের পা থেকে রক্তকে হৃদয়ে ফিরতে হয় অভিকর্ষ বলের বিরুদ্ধে, তাই এখানে আলাদা সহযোগিতামূলক ব্যবস্থার প্রয়োজন হয়।

পায়ের এই মাংসপেশিগুলি হাঁটার সময় সংকুচিত হয়ে পায়ের শিরা চেপে ধরে এবং রক্ত উপরের দিকে ঠেলে দেয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘ক্যাফ মাসল পাম্প’, আর এ কারণেই ক্যাফ মাংসপেশিকে ডাক্তাররা অনেক সময় ‘দ্বিতীয় হৃদপিণ্ড’ বলে থাকেন।

কেন গুরুত্বপূর্ণ?

যদি আপনি দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকেন, তাহলে পায়ের পেশিগুলোর চলাচল কমে যায় এবং নিচের অংশে রক্ত জমে যেতে থাকে। এতে পা ফুলে যায়, ক্লান্তি আসে এবং সবচেয়ে ভয়ংকর বিষয়, গভীর শিরায় রক্ত জমাট বাঁধার মতো ঝুঁকি বাড়ে।

শক্তিশালী ক্যাফ পেশি এ ধরনের সমস্যা থেকে রক্ষা করে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং হৃদপিণ্ডের ওপর চাপ কমায়। এটি কেবল রক্ত সঞ্চালনই বাড়ায় না, বরং আপনাকে করে তোলে বেশি সক্রিয় ও সতেজ।

আরও পড়ুন: যে ৩ অভ্যাস ফ্যাটি লিভারকে ডিটক্স বা পরিষ্কার করে

কীভাবে সক্রিয় করবেন ‘দ্বিতীয় হৃদপিণ্ড’?

আপনার ক্যাফ পেশিগুলো সক্রিয় রাখতে জিমে যেতে হবে না, বা দামি যন্ত্রপাতিরও দরকার নেই। নিচে কিছু সহজ উপায় দেয়া হলো

নিয়মিত হাঁটুন: প্রতিদিন মাত্র ১৫-২০ মিনিট হাঁটা আপনার ক্যাফ পেশিকে সক্রিয় রাখে এবং রক্তচলাচল ভালো রাখে।

ক্যাফ রেইজ: সোজা দাঁড়িয়ে পায়ের গোড়ালি উঠিয়ে কয়েক সেকেন্ড থাকুন, তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। ১০-১৫ বার এই ব্যায়াম করলে ক্যাফ পেশি শক্তিশালী হবে এবং রক্ত চলাচল বাড়বে।

স্ট্রেচিং: পায়ের পেশি নমনীয় রাখতে দৈনিক স্ট্রেচ করুন। পা সোজা করে বসে তোয়ালে বা ব্যান্ড দিয়ে পায়ের আঙুল টেনে ধরুন ২০-৩০ সেকেন্ডের জন্য।

দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকলে: যারা দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করেন বা দাঁড়িয়ে থাকেন, তারা পায়ের গোড়ালি ওঠানো-নামানো, আঙুল মোচড়ানো, অথবা চেয়ারে বসেই ক্যাফ রেইজ করতে পারেন।

কমপ্রেশন সোকস ব্যবহার করুন: যাদের রক্ত চলাচলে সমস্যা রয়েছে বা দীর্ঘ সময় বসে থাকতে হয় (যেমন: ভ্রমণে), তারা হালকা চাপযুক্ত কমপ্রেশন সোকস ব্যবহার করতে পারেন, যা রক্ত সঞ্চালনে সহায়ক।

‘দ্বিতীয় হৃদপিণ্ড’ সক্রিয় রাখার উপকারিতা

রক্ত চলাচল উন্নত হয়: পা থেকে হৃদয়ে রক্ত ফেরত যায় সহজে, ফলে পা ফোলা বা ভেরিকোজ ভেইন ও রক্ত জমাটের ঝুঁকি কমে।

শক্তি ও কর্মক্ষমতা বাড়ে: রক্তে অক্সিজেন ও পুষ্টির সরবরাহ বাড়ায় দৈনন্দিন শক্তি বাড়ে।

হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে: হৃদপিণ্ডের ওপর চাপ কমে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

অসুস্থতা বা সার্জারির পর সুস্থ হওয়া দ্রুত হয়: দীর্ঘসময় নিষ্ক্রিয় থাকার পর রক্ত চলাচল সচল রাখে।

- Advertisement -

Related Articles

Latest Articles