হোটেলে হানা স্বামীর, প্রেমিকাকে ফেলে নগ্ন হয়ে দৌড়ে পালালেন প্রেমিক

হোটেলে হানা স্বামীর, প্রেমিকাকে ফেলে নগ্ন হয়ে দৌড়ে পালালেন প্রেমিক - the Bengali Times
সংগৃহীত

স্বামীর সঙ্গে সুখে-শান্তিতে সংসার চললেও বাড়তি আনন্দে গা ভাসতে গোপনে প্রেমিক জুটিয়ে নিয়েছিলেন তরুণী গৃহবধূ। তার সঙ্গে চুটিয়ে ডেটিংও করছিলেন এখানে ওখানে। তবে সম্প্রতি স্ত্রীর পরকীয়ার কথা নানাজনের কানাঘুষোয় স্বামী জানতে পারেন। স্ত্রীর গোপন পরাকীয়া লীলা ধরতে তিনি মরিয়া হয়ে ওঠেন।

সন্দেহের বশেই মোবাইল ঘেঁটে স্বামী জানতে পারেন, কখন কোথায় কোন হোটেলে প্রেমিকের সঙ্গে তার স্ত্রী অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে যাবেন।

- Advertisement -

এরপর স্বামী সব প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ের অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যায় হোটেলের একটি কক্ষে প্রেমিকের সঙ্গে তার স্ত্রীর অন্তরঙ্গ সময় কাটানোর বিষয়টি নিশ্চিত হন। সেখানে দু’জনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্বামী। ধরা পড়ার পর প্রহারের হাত থেকে বাঁচতে সম্পূর্ণ নগ্ন অবস্থাতেই হোটেলের করিডর ধরে ছুটতে থাকেন প্রেমিক।

ওই অবস্থাতেই প্রায় ২০০ মিটার দৌড়ে কাছের একটি মাঠের মধ্যে অদৃশ্য হয়ে যান। ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের হাপুর জেলায়।

- Advertisement -

Related Articles

Latest Articles