ছাত্রীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর…

ছাত্রীর সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর… - the Bengali Times
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি খ্রিস্টান স্কুলের শিক্ষিকা সারা হাগিনস লোগান এক ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নর্থ রিভার ক্রিশ্চিয়ান একাডেমির ৩৫ বছর বয়সী শিক্ষিকা লোগানকে শুক্রবার টাসকালুসা কাউন্টি শেরিফ দপ্তর গ্রেপ্তার করে। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট। রিপোর্ট অনুযায়ী, বুধবার এক কিশোরী ভুক্তভোগীর অভিভাবকরা জানতে পারেন তাদের মেয়ের সঙ্গে ওই শিক্ষিকার যৌন সম্পর্ক রয়েছে।

এরপর তারা পুলিশকে খবর দেন। শেরিফ দপ্তরের সহিংস অপরাধ ইউনিট তদন্ত শুরু করে এবং সাক্ষাৎকার ও প্রমাণ সংগ্রহের পর লোগানকে গ্রেপ্তার করে। লোগান বর্তমানে আর ওই স্কুলে কর্মরত নন। তার বিরুদ্ধে স্কুল কর্মচারীর যৌন অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। শেরিফ ক্যাপ্টেন জ্যাক কেনেডি জানিয়েছেন, আরও অভিযোগ আনা হতে পারে তার বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রীর বয়স এবং সম্পর্কটি কবে থেকে চলছিল, তা এখনো জানা যায়নি। নর্থ রিভার ক্রিশ্চিয়ান একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, সপ্তাহের শুরুতেই তারা অভিযোগের বিষয়ে অবগত হয় এবং পুলিশকে জানিয়ে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে।

- Advertisement -

বিবৃতিতে বলা হয়, আমাদের প্রথম উদ্বেগ হলো শিক্ষার্থী, কর্মী ও পরিবারের স্বাস্থ্য ও কল্যাণ। অনুগ্রহ করে সংশ্লিষ্টদের গোপনীয়তা রক্ষা করুন। গুজব ও সন্দেহ ছড়ানো কারো উপকারে আসে না, বরং ভুক্তভোগীদের ভোগান্তি বাড়ায়।

বিবৃতিতে আরও বলা হয়, এটি সংশ্লিষ্ট সকলের জন্য হৃদয়বিদারক একটি ঘটনা। বিশেষত সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য। আমরা তাদের জন্য প্রার্থনা করেছি এবং আমাদের পুরো স্কুল পরিবারকে ব্যক্তিগত প্রার্থনায় তাদের স্মরণ করতে উৎসাহিত করেছি। এই পরিস্থিতি কারো জন্য সহজ নয়; কেবলমাত্র কষ্টের মাত্রা ভিন্ন।

নর্থ রিভার ক্রিশ্চিয়ান একাডেমি ১৯৮১ সালে ওপেন ডোর ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে শুরু হয়, প্রথমে কর্মজীবী মায়েদের শিশুদের জন্য ডে কেয়ার হিসেবে, পরে প্রি-কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সম্প্রসারিত হয়। স্কুলের মূলমন্ত্র হলো: শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরকে মহিমা দিতে প্রস্তুত করা। শেরিফ দপ্তরের ক্যাপ্টেন কেনেডি জানান, তদন্ত চলমান রয়েছে এবং সম্ভাব্য অন্য ভুক্তভোগীদের সামনে আসার আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles