
বান্দরবান নিয়ে অনাকাঙ্ক্ষিত শব্দচয়নের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রবিবার দুঃখ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দেন তিনি।
সারজিস বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা’ বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। পার্বত্য অঞ্চলের প্রতি অবমাননা করা হয়েছে উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। রোববার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সরাজিস ক্ষমা না চাইলে এনসিপির সব কার্যক্রম ‘সম্পূর্ণভাবে অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সারজিস আলম লেখেন, সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দের রাঙামাটি থেকে… আমরা লড়াই করব সব জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে; জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার।
তিনি আরও লেখেন, বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
এর আগে সারজিস বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা’ বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। পার্বত্য অঞ্চলের প্রতি অবমাননা করা হয়েছে উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। রোববার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সরাজিস ক্ষমা না চাইলে এনসিপির সব কার্যক্রম ‘সম্পূর্ণভাবে অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সহসভাপতি মাহির ইফতেখার, খালিদ বিন নজরুল, জুবায়ের ইসলাম, আসিফ ইসলাম প্রমুখ।

