আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে বিশেষ সর্ম্পক ছিল তানিয়ার!

আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে বিশেষ সর্ম্পক ছিল তানিয়ার! - the Bengali Times
যুব মহিলা লীগ নেত্রী তানিয়া আফরিন ছবি সংগৃহীত

নাশকতার মামলায় জামালপুরের এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার তানিয়া আফরিন জামালপুর জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
শুক্রবার (১৮ জুলাই) রাত ২টার দিকে পৌর এলাকার পাথালিয়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর পাথালিয়া এলাকায় তার স্বামীর নানার বাড়িতে বসবাস করতেন। বিগত সরকারের সময়ে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে তার বিশেষ সর্ম্পক থাকার আলোচনা সমালোচনা ঝড় ছিল জেলা জুড়ে।

- Advertisement -

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তানিয়া আফরিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles