ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে জানান কাঠমান্ডুগামী বিমানে বোমা

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে জানান কাঠমান্ডুগামী বিমানে বোমা - the Bengali Times
শুক্রবার বিকেলে বিমানের বিজি ৩৭৩ ফ্লাইটটিতে বোমা আছে বলে হুমকি দেওয়া হয়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির পর ওই ফ্লাইটটিতে ব্যাপক তল্লাশি চালান সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এরপর ওই বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব জানায়, এই ঘটনাটির সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারে, সেজন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা রয়েছে।

- Advertisement -

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

তিনি বলেন, সম্প্রতি বোমা রয়েছে এমন একটি ফোনকলের মাধ্যমে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে বিমানটি তল্লাশি করে বোমা পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা তিনজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি।

একেএম শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। সে বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারে। পরে ওই ব্যক্তির এক বন্ধুর কাছ থেকে তথ্য নিয়ে মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা রয়েছে এমন ভুয়া সংবাদ দেন, যাতে করে ছেলেকে তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles