যুক্তরাষ্ট্র থেকে দুই মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন, যাচ্ছে গুয়ামের দিকে

যুক্তরাষ্ট্র থেকে দুই মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন, যাচ্ছে গুয়ামের দিকে - the Bengali Times

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবস্থিত হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে দুটি বি-২ বোমারু বিমান উড্ডয়ন করেছে। বিমান দুটি গুয়াম দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে যাচ্ছে। ফ্লাইট ট্রাকিংয়ের তথ্যে এমনটা দেখা গেছে। খবর টাইমস অব ইসরায়েল

- Advertisement -

সাম্প্রতিক দিনে মার্কিন এই বোমারু বিমান সংবাদমাধ্যমের নজর কেড়েছে। কারণ ইরানে হামলা চালিয়ে ব্যাপক বিপদে পড়েছে ইসরায়েল। এ অবস্থায় এ সংঘাতে জাড়াতে সরাসরি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে ইসরায়েলের কাছে যে অস্ত্র রয়েছে তা দিয়ে ইরানের ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালানো সম্ভব নয়। ফলে ইরানের এই পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন।

ইতোমধ্যে বেশ কিছু মিডিয়াতে খবর প্রচারিত হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে তাদের বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিতে পারে। ফলে মার্কিন বোমারু বিমানের গতিবিধির ওপর অনেক মিডিয়া খোঁজ খবর রাখছে।

গত দুই দিন আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছে, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য দুই সপ্তাহ সময় নিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles