
জীবনের দ্বিতীয় পর্বে পা রাখার স্বপ্ন ছিল রিমঝিমের চোখে। বিয়ের প্রস্তুতি চলছিল পরিবারে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম রওয়ানা হয়েছিলেন কক্সবাজারের রামু উপজেলার এই তরুণী। সেখান থেকে কেনাকাটা করার কথা ছিল। কিন্তু কক্সবাজারগামী কাভার্ডভ্যানের চাপায় অন্য দুই বাসযাত্রীর সঙ্গে প্রাণ গেছে এই তরুণীর।
রিমঝিমকে হারিয়ে হবু স্বামী সানি বড়ুয়া নিজের ফেসবুক আইডিতে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
রিমঝিমদুর্ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে কক্সবাজারের রামুর রশিদ নগর এলাকায়। বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন।
এ সময় আহত হন আরো ৭ জন।
হবু বধূ রিমঝিম বড়ুয়াকে হারিয়ে এখন পাগল প্রায় চট্টগ্রামের পটিয়ার ভান্ডারগাঁও রাহুল মেম্বার বাড়ির সন্তান সানি বড়ুয়া। রিমঝিম বড়ুয়া হচ্ছেন কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের হিমাংশু বড়ুয়ার কন্যা।
দীর্ঘ সাড়ে তিন বছরের সম্পর্ক রিমঝিম ও সানি বড়ুয়ার।
আগামী ৬ এপ্রিল তাদের বিয়ের দিন ধার্য করা হয়। তার আগের দিন অনুষ্ঠিত হওয়ার কথা গায়ে হলুদ। বিয়ের চিঠিও ছাপিয়ে স্বজনদের আমন্ত্রণ জানানোর কাজ চলছে।
সোমবার সকালে রিমঝিম বিয়ের বাজার করতে রওয়ানা দিয়েছিলেন চট্টগ্রামে। পথিমধ্যেই দুজনের স্বপ্ন চুরমার হয়ে গেছে।
রিমঝিমকে হারিয়ে শোকে পাথর হবু স্বামী সানি বড়ুয়া নিজের ফেসবুক আইডিতে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সানি তার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে লিখেছেন –
ভালো থেকো প্রিয়তমা।
নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিল, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না।
লাল বেনারশি পড়ে আমার বাড়িতে আসার কথা থাকলেও, সাদা কাফন নামক কাপড়টাই শেষ সময়ে পড়তে হলো। কত আশা, আকাঙ্ক্ষা সব একটি এক্সিডেন্টে তছনছ করে দিল। এমন একটা দিন যাইনি তোমার সঙ্গে কথা বলিনি। সাড়ে তিন বছরের সম্পর্কে একটা দিনও কথা না বলে থাকোনি। আজকে কিভাবে কথা না বলে থাকবে পরপারে? আর আমি বা জীবন কিভাবে পার করব ভেবেছিলে?
সবাই আমার ভালোবাসার মানুষটির জন্য একটু আশির্বাদ করবেন।

