স্বামীর পরকীয়া ধরতে ধাওয়া করলেন স্ত্রী, রাস্তায় হাতাহাতি

স্বামীর পরকীয়া ধরতে ধাওয়া করলেন স্ত্রী, রাস্তায় হাতাহাতি - the Bengali Times
ছবি প্রতিকী

ভারতের রাজধানী দিল্লির একটি এলাকায় স্বামীর পরকীয়া প্রেমে ক্ষুব্ধ হয়ে স্ত্রী সরাসরি ধাওয়া করেন স্বামী ও তাঁর প্রেমিকাকে। ঘটনাটি ঘিরে বৃহস্পতিবার (৫ জুন) রাতে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরে হাতাহাতি, হট্টগোল শেষে থানায় গড়ায় বিষয়টি।

পুলিশ সূত্রে জানা যায়, দিল্লির একটি আবাসিক এলাকায় বসবাস করেন অভিযুক্ত দম্পতি। স্বামী পেশায় অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং চালক। সম্প্রতি পাশের বাড়ির এক বিবাহিতা নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। প্রতিবেশী এই ‘বউদি’র সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি।

- Advertisement -

বিষয়টি জানতে পেরে প্রথমে সংসারে শুরু হয় অশান্তি। এরপরও সম্পর্ক চালিয়ে যেতে থাকেন প্রেমিক যুগল। বৃহস্পতিবার রাতে প্রেমিকা ওই চালকের গাড়িতে ওঠেন। খবর পেয়ে স্ত্রী নিজের ভাইকে নিয়ে বাইকে চেপে ধাওয়া শুরু করেন স্বামী ও তাঁর প্রেমিকাকে।

একপর্যায়ে গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নামতেই প্রেমিকাকে ধরে ফেলেন স্ত্রী। এরপর রাস্তায় প্রকাশ্যে শুরু হয় হাতাহাতি। দুজনেই একে অপরকে মারধরের অভিযোগ করেন। ঘটনাস্থলে ভিড় করেন পথচারীরাও।

বিষয়টি আরও বড় আকার নেওয়ার আগেই উভয় পক্ষ থানায় হাজির হয়ে অভিযোগ দাখিল করেন। পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযুক্ত স্বামীর মা ছেলের পরকীয়ার কথা জানতে পেরে হতবাক হয়ে পড়েছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

- Advertisement -

Related Articles

Latest Articles