বাংলাদেশি ছেলেরা সব দুই নাম্বার : সেমন্তি সৌমি

বাংলাদেশি ছেলেরা সব দুই নাম্বার : সেমন্তি সৌমি - the Bengali Times
মডেল অভিনেত্রী সেমন্তী সৌমি

মডেল-অভিনেত্রী সেমন্তী সৌমি। ২০১১ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়ে জায়গা করে নেন সেরা দশে। ‘স্বপ্ন আমার’ মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসেন। বর্তমানে শোবিজে নিয়মিত কাজ করছেন তিনি। জানালেন এই মুহূর্তে দুটি ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

অভিনেত্রী সেমন্তি সৌমি সম্প্রতি একটি অনলাইন সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, প্রেম, পছন্দ-অপছন্দ এবং ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানে বাংলাদেশি ছেলেদের নিয়ে তার এক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

- Advertisement -

সাক্ষাৎকারে সেমন্তি বলেন, “আমি যদি বিয়ে করি, আমি ভাবতেছি বিদেশি বিয়ে করব। কারণ, বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে না। সব ছেলেরাই দুই নাম্বার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে অনেক ছেলেকে দেখেছি যারা একটার সাথে থেকেও আরেকটা মেয়ের পেছনে ছুটে। প্রেমে থাকে একটা, ভালোবাসে আরেকটা। কিন্তু বিদেশি ছেলেরা এমন নয়, তারা একজনের সাথেই থাকে, খুব লয়াল এবং কেয়ারিং হয়।”

এমন বক্তব্যে বিস্মিত নেটিজেনরা প্রশ্ন তুলছেন, বাংলাদেশের সব ছেলেদের এককথায় ‘দুই নাম্বার’ বলাটা কতটা যৌক্তিক। তবে সেমন্তির দাবি, “আমি যেটা দেখেছি, সেটা বলেছি। আমার চোখে যা ধরা পড়েছে, তা-ই বলেছি। লুকানোর কিছু নেই।”

সৌমি আরও জানান, তিনি একজন সিম্পল, কেয়ারিং এবং ভালোবাসতে জানে—এমন জীবনসঙ্গী খুঁজছেন, দুবাইয়ের শেখ, কোটিপতি বা ধনকুবের হওয়া তার কাছে কোনো বিষয় নয়।

নিজের স্বপ্ন নিয়েও কথা বলেন তিনি। বলেন, “আমার খুব ইচ্ছা আছে একটা এস্থেটিক ক্লিনিক দেবার। আমি স্কিন, বিউটি—এসব নিয়ে খুব কিউরিয়াস। আশা করি একদিন আমার নিজের হাতে একটা ক্লিনিক চালু করব।”

নিজের পোশাক ও কেনাকাটা সম্পর্কেও সেমন্তি বলেন, “আমি ব্র্যান্ড পছন্দ করি। নিজের টাকায় ছোট ছোট করে জমিয়ে শপিং করি। আজকের ড্রেসটাও আমার নিজের কেনা। আমি স্পন্সর নিই, তবে নিজের জিনিসে স্বাচ্ছন্দ্যবোধ করি।”

 

- Advertisement -

Related Articles

Latest Articles