সাম্য হত্যা : তারা দিনে হকার রাতে ছিনতাইকারী

সাম্য হত্যা : তারা দিনে হকার রাতে ছিনতাইকারী - the Bengali Times
গ্রেফতার তামিম হাওলাদার সম্রাট মল্লিক এবং পলাশ সরদার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তাররা হলো- তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, গ্রেপ্তাররা পেশায় হকার। তবে রাতে ছিনতাইসহ নানা অপরাধে লিপ্ত। জানা যায়, নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদেও দায়িত্ব পালন করছিলেন।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় সাম্যর মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। শুরু হয় তর্কাতর্কি। মাদকের নেশায় বুঁদ হয়ে থাকা পলাশ একপর্যায়ে তার সঙ্গে থাকা ছুরি দিয়ে আঘাত করতে থাকে সাম্যকে। দুর্বৃত্তদের কাছ থেকে বন্ধুকে রক্ষায় এগিয়ে আসে বায়েজিদ ও সামী। তারা তাদের ওপরও চড়াও হয়। গুরুতর অবস্থায় রাত ১২টার দিকে সাম্যকে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় পলাশ, তামিম এবং সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গতকাল সকালে নিহতের মেজো ভাই শফিকুল ইসলাম সৈকত বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন।

- Advertisement -

গ্রেপ্তার মো. তামিম হাওলাদার মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে, কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)। সম্প্রতি পলাশ সরদার মাদারীপুর থেকে ঢাকায় এসে তামিমের বাসায় উঠেছে। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, গ্রেপ্তাররা দিনে হকারি করলেও রাতে নিয়মিত নেশা করে। গ্রেপ্তাররা অসুস্থ থাকায় (গতকাল) তাদের রিমান্ড শুনানি হয়নি। সম্ভাব্য সবগুলো কারণ মাথায় রেখেই আমরা তদন্ত করছি। এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।

একাধিক সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সোওরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক এলাকায় মাঝেমঝেই দেখা যায় গ্রেপ্তারদের। তবে ফার্মগেট এলাকায় দীর্ঘদিন ধরে লুঙ্গি বিক্রি করে তারা। সম্রাট মল্লিক এবং তামিম হাওলাদার রাজাবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকে। ইতোমধ্যে পলাশও লুঙ্গি বিক্রির সঙ্গে জড়িয়ে গেছে। অন্য সময়ের মতো মঙ্গলবার রাতেও মাদকসেবনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির এলাকায় গিয়েছিল তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles