নিজের নামে গরুর নাম, যা বললেন জায়েদ খান

নিজের নামে গরুর নাম, যা বললেন জায়েদ খান - the Bengali Times
জায়েদ খান ফাইল ছবি

কোরবানির ঈদকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে পশু বিক্রির হাটগুলো। হাটে প্রায়ই দেখা যায় পশুদের নাম রাখা হয় বিশ্বের বিভিন্ন তারকাদের নামে। এর মধ্যে উল্লেখযোগ্য বিনোদন জগতের তারকাদের নাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এই তালিকায় রাজত্ব করছে জায়েদ খান। প্রায়ই দেখা যায় গরুর নাম রাখা হয় জায়েদের নামে। বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ খান নিজেই।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে জায়েদ বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হয়, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।

- Advertisement -

তিনি আরও বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।

জায়েদ বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles