পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল চুরি বাড়বে: রাশেদ খাঁন

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল চুরি বাড়বে: রাশেদ খাঁন - the Bengali Times
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে কটাক্ষ করে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন এসব কথা বলেন।

- Advertisement -

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। এর প্রমাণ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাঁদের দেওয়া গাড়ি ও অর্থ ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির কঠোর বক্তব্যের পেছনে মূল উদ্দেশ্য হলো দলটির কাছ থেকে নিয়মিত অনুদান ও চাঁদা আদায় এবং পেছন থেকে সহযোগিতা অব্যাহত রাখা।

নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও বিদ্রূপ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তাঁর দাবি, ছাত্ররাজনীতির সময় ল্যাপটপ চুরি এবং জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর ছাগল চুরিই পাটওয়ারীর অভিজ্ঞতা।

রাশেদ খাঁনের মন্তব্য, এমন অভিজ্ঞতা নিয়ে পাটওয়ারী রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথাও বলছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে।

- Advertisement -

Related Articles

Latest Articles