জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান - the Bengali Times
জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

জাতিসংঘের কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, খলিলুর রহমানের কার্যালয়ে জাইমা রহমান বিভিন্ন আইনি বিষয় দেখভাল করবেন।

- Advertisement -

প্রতিবেদন অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ে মোট ৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।

বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম কার্যালয়ের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মোয়াজ্জেম হোসেন থাকছেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন খলিলুর রহমান।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

- Advertisement -

Related Articles

Latest Articles