
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন লিওনেল মেসি। মেসির এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানালেন তার মা সেলিয়া কুচ্চিত্তিনিও।
আর্জেন্টিনার আমেরিকা টিভির অনুষ্ঠান ‘ইনত্রুসোস’-এ সরাসরি সম্প্রচারে পড়ে শোনানো হয় সেলিয়ার পাঠানো একটি বার্তা। মেসি অবসরের পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বার্তা আসে।
বার্তায় সেলিয়া লেখেন, ‘আমি এখনো কাঁদছি। আমরা আগে থেকেই জানতাম, তারপরও পুরো পরিবার খুব দুঃখী।’ তিনি আরও লেখেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, ও খুশি। ওর বাবা সবসময় বলতেন, ‘ও যখন আর খেলবে না, তখন আমি কী করব?’ আর সবকিছু একসঙ্গেই ঘটে গেল। কত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল!’
মেসির বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি অবশেষে না ফেরার দেশে চলে যান চলতি মাসেই। গত ৮ আগস্ট তিনি রোজারিওতে মৃত্যুবরণ করেন।
তবে মেসি জানান, এর অনেক আগেই অবসরের ভাবনা মাথায় ছিল তার। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পরপরই সিদ্ধান্ত নেন মেসি, আর নয়। সেই ঘোষণাই গেল রাতে দিয়েছেন তিনি।

