আওয়ামী লীগ নয়, ‘মাফিয়া লীগ’—দলের নতুন নাম দিলেন সোহেল তাজ

আওয়ামী লীগ নয়, ‘মাফিয়া লীগ’—দলের নতুন নাম দিলেন সোহেল তাজ - the Bengali Times
সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আদর্শভিত্তিক আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগের মধ্যে বিস্তর পার্থক্য তৈরি হয়েছে। তাঁর ভাষায়, আজকের আওয়ামী লীগ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

একান্ত সাক্ষাৎকারে সোহেল তাজ বলেন, রাজনৈতিকভাবে বিরোধী দলকে দমন-পীড়ন, হত্যা-গুমের রাজনীতি এবং দুর্নীতির পথ বেছে নেওয়ার ফলেই দলের বর্তমান এই অবস্থা তৈরি হয়েছে। এর প্রভাব শুধু শীর্ষ পর্যায়েই নয়, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

- Advertisement -

আওয়ামী লীগ জনগণের নাড়ির স্পন্দন থেকে দূরে সরে গেছে উল্লেখ করে তিনি বলেন, দলের নেতারা জনগণের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। তাঁর মতে, দলের অবক্ষয় ধীরে ধীরে শুরু হয়ে এখন পুরো সংগঠনকে গ্রাস করেছে।

সোহেল তাজ আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে দলের এই অবক্ষয় আরও গভীর হয়েছে। একসময় নীতি ও আদর্শের ওপর দাঁড়িয়ে থাকা দলটি এখন দুর্নীতি ও নানা অনিয়মের কারণে সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়েছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া সেই আওয়ামী লীগের সঙ্গে বর্তমান আওয়ামী লীগের তুলনা টেনে তিনি বলেন, আজকের আওয়ামী লীগকে তিনি আর আদর্শের দল হিসেবে দেখেন না; বরং দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’ হিসেবেই দেখেন।

- Advertisement -

Related Articles

Latest Articles