প্রাণনাশের হুমকিতে তুরস্কে বিমান বদলান ট্রাম্প: নিউইয়র্ক টাইমস

প্রাণনাশের হুমকিতে তুরস্কে বিমান বদলান ট্রাম্প: নিউইয়র্ক টাইমস - the Bengali Times
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরের পর দেশে ফেরার পথে নিরাপত্তাজনিত কারণে নিজের ব্যবহৃত বিমান পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প কাতারের উপহার দেওয়া একটি বোয়িং ৭৪৭-৮ বিমানে তুরস্কে গেলেও ফেরার সময় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-সুবিধাসম্পন্ন পুরোনো ‘এয়ার ফোর্স ওয়ান’ ব্যবহার করেন। মার্কিন নিরাপত্তা সংস্থা সিক্রেট সার্ভিস সম্ভাব্য হুমকির কথা জানিয়ে তাকে বিমান বদলের পরামর্শ দেয়।

- Advertisement -

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ট্রাম্প নিজেই, তিনি যে বিমানেই ভ্রমণ করুন না কেন। যদিও এ বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিক মন্তব্য করেনি, প্রশাসনের এক কর্মকর্তা ট্রাম্পের বিরুদ্ধে ইরান-সংশ্লিষ্ট হুমকি অব্যাহত থাকার কথা স্বীকার করেছেন।

ট্রাম্প নিজেও সাংবাদিকদের বলেন, তাকে হত্যার চেষ্টা হতে পারে এবং বিভিন্ন ‘হিটলিস্টে’ তার নাম রয়েছে। পরে তিনি স্বীকার করেন, কাতারের উপহার পাওয়া নতুন বিমানটিতে এখনও পুরোনো এয়ার ফোর্স ওয়ানের সমমানের প্রতিরক্ষা প্রযুক্তি সংযুক্ত হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles