নজরুলের নারী কেলেঙ্কারি : কোটিপতি বানানোর লোভ দেখান তরুণীর বাবাকে

নজরুলের নারী কেলেঙ্কারি : কোটিপতি বানানোর লোভ দেখান তরুণীর বাবাকে - the Bengali Times
নারী কেলেঙ্কারির ঘটনায় দল থেকে বহিষ্কারের পর সাতক্ষীরা ৪ আসনের সাবেক জামায়াত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন অভিযোগ সামনে আসছে

নারী কেলেঙ্কারির ঘটনায় দল থেকে বহিষ্কারের পর সাতক্ষীরা-৪ আসনের সাবেক জামায়াত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন অভিযোগ সামনে আসছে। তার ব্যক্তিগত গাড়িচালক ও ভুক্তভোগী তরুণীর মামা ওবায়দুর রহমান দাবি করেছেন, তরুণীকে সংসদে চাকরি এবং তার বাবা মাসুম বিল্লাহকে ঠিকাদারি লাইসেন্স দিয়ে কোটিপতি বানানোর প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন নজরুল।

ওবায়দুর রহমানের অভিযোগ, বিষয়টি জানাজানি হলে অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার প্রতিশ্রুতিও দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, গোপনে যোগাযোগের জন্য তরুণীকে আলাদা মোবাইল ও সিমের ব্যবস্থাও করা হয়েছিল।

- Advertisement -

এদিকে, নারী কেলেঙ্কারির ঘটনায় দল থেকে বহিষ্কারের পর শ্যামনগরে গাজী নজরুলের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি চলছে।

উল্লেখ্য, গত ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ২২ জুলাই জামায়াত তাকে দল থেকে বহিষ্কার করে এবং পরদিন স্পিকার ও নির্বাচন কমিশনকে এ বিষয়ে চিঠি দেয়।

- Advertisement -

Related Articles

Latest Articles