ইতিহাসে প্রথমবার ব্রাজিল-জার্মানি ছাড়াই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল

ইতিহাসে প্রথমবার ব্রাজিল-জার্মানি ছাড়াই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল - the Bengali Times
ব্রাজিল ও জার্মানির হতাশ নারী সমর্থক ছবি সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এবারই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা পায়নি ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও জার্মানি।

রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই। অন্যদিকে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির যাত্রা শেষ হয়েছে রাউন্ড অব ৩২-এ। ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটের লড়াইয়ে দেখা যাবে না এই দুই ঐতিহ্যবাহী দলকে।

- Advertisement -

এবারের কোয়ার্টার ফাইনালে খেলছে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, মরক্কো, সুইজারল্যান্ড ও নরওয়ে। এদের মধ্যে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন আগে বিশ্বকাপ জিতেছে। অন্য চারটি দল এখনও প্রথম শিরোপার অপেক্ষায়।

কোয়ার্টার ফাইনালে এবার ছয়টি ইউরোপীয়, একটি দক্ষিণ আমেরিকান এবং একটি আফ্রিকান দলের উপস্থিতি রয়েছে। ২০১৮ সালের বিশ্বকাপেও একই মহাদেশভিত্তিক চিত্র দেখা গিয়েছিল।

পরিসংখ্যান বলছে, ইংল্যান্ড ১০ বার কোয়ার্টার ফাইনালে উঠলেও জিতেছে মাত্র তিনবার। ফ্রান্স খেলেছে ৯টি, আর্জেন্টিনা ৮টি এবং স্পেন ৫টি কোয়ার্টার ফাইনাল। মরক্কো দ্বিতীয়বার এবং নরওয়ে ইতিহাসে প্রথমবার শেষ আটে জায়গা করে নিয়েছে।

এদিকে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪টি করে গোল করেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। তাদের ঠিক পেছনেই রয়েছে বেলজিয়াম, যারা করেছে ১৩ গোল।

বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও জার্মানির অনুপস্থিতিতে এবারের কোয়ার্টার ফাইনাল তাই হয়ে উঠেছে ব্যতিক্রমী ও নতুন এক বাস্তবতার প্রতিচ্ছবি।

- Advertisement -

Related Articles

Latest Articles