জীবনের নিয়ম-কানুন

জীবনের নিয়ম-কানুন - the Bengali Times
তাসরীনা শিখা

মন ভালো নেই।একদম ভালো নেই। জীবনে অনেক কিছু হয়ে যায় বা নিজের অজান্তেই করে ফেলি যেটা আমার মনকে ভীষণ  বিষন্ন করে তোলে। যারা আমাকে চিনে বুঝতে পারে  বহু বছর থেকে তারা আশা করি বুঝতে  চেষ্টা করবে আমাকে ,আমার বিষন্নতাটা কোথায়? সব সময় মন মেজাজ ঠিক রাখতে পারি না। পরে যদিও নিজের কাছে নিজের অসস্হির শেষ থাকে না

।গত কয়েক বছর আমি মানুসিক ভাবে খুবই বিপরজস্ত যার  ফলে আমি মাঝে মাঝে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।যাদের আমি বন্ধু ভাবি,বোনের মতো ভা্বি,নিজের ভাই ভাবি আমার বিশ্বাস  তারা আমাকে বুঝার চেষ্টা করবেন। আমি নিজেও প্রতি নিয়ত চেষ্টা করি এই ট্রমা থেকে নিজেকে বের করে আনতে। মাঝে মাঝে ভাবি একা থাকার অভ্যাস করবো।মাঝে মাঝে একা থাকাটাও এক ধরনের থেরাপি। একা থাকলে মানুষ নিজেকে উপলব্ধি করতে পারে। নিজের  জীবন কে নতুন করে গড়ে তুলতে পারে।

- Advertisement -

কতদিন সে ভাবে লেখা লেখি করি না।না লিখতে  লিখতে মনে হয় লেখা জিনিসটা ভুলতে বসেছি। আগে কিছু দিন না লিখলে মন অস্থির হয়ে উঠতো আর এখন মাসের পর মাস না লিখে কাটিয়ে দিচ্ছি আথচ আমার কনো অনুশোচনা নেই ,অস্থিরতা নেই। এখন ভাবছি আমাকে লেখার জগতেই ফিরে যেতে হবে,যেখানে আমি ডুবে থাকতে পারবো একান্ত নিজের ভাবনায়। যেখানে খুঁজে পাবো আমার মনের শান্তি।

নিজের অজান্তে না বুঝে  যদি কাউকে কোন কষ্ট দিয়ে থাকি ,যারা আমার আদরের ছোট বোন,আমার ভাই,আমার বন্ধু আমাকে সবকিছুতে সহায়তা ,সহযোগিতা করেছেন  আমার প্রয়োজনে পাশে এসে দাড়িয়েছেন আমার বিশ্বাস আমরা একসাথেই থাকবো যেমনি ছিলাম।

আমার এখন একটা চিন্তা মুক্ত জীবন দরকার যা কিনা আমার মনে শান্তি এনে দিবে। লেখা পড়ায় ডুবে থাকাটা হয়তো আমাকে শান্তির খুঁজ দিতে পারবে। সব সময়ই ইচ্ছে ছিলো জীবনে যখন অবসর হবো তখন অনেক বই পড়বো অনেক লিখবো কিন্তু  নিয়তি সাড়া দেয় নি।এখন ভেবেছি নিয়তির সাথে একটা বুঝাপড়া  করে নেব।

সবাই ভালো থাকবেন। আমাকেও ভালো থাকতে সাহায্য করবেন প্লিজ।

 

ম্যাল্টন, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles