নুরুল হক নুর হাসিনারে ‘আম্মা’ ডাকছিলেন : মনিরা শারমিন

নুরুল হক নুর হাসিনারে ‘আম্মা’ ডাকছিলেন : মনিরা শারমিন - the Bengali Times
মনিরা শারমিন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের তীব্র সমালোচনা করে জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেছেন, আমরা নুরকে নেতা বানাইছিলাম, কিন্তু তিনি ‘আম্মা’ ডাকছিলেন হাসিনারে।

শনিবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

- Advertisement -

মনিরা শারমিন লিখেছেন, ‘নুরুল হক নুর,আমার সহযোদ্ধা যতবার বলেন জুলাই আন্দোলনের ছাত্রদের তারা তৈরি করেছে,ততবার আমার মনে পড়ে পুরনো দিনের কথা। যখন নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি “আম্মা” ডাকছিলেন হাসিনারে।’

উল্লেখ্য, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে নুরুল হক নুর ভিপি নির্বাচিত হন। ওই নির্বাচনে মনিরা শারমিন কবি সুফিয়া কামাল হল সংসদ থেকে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছিলেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles