শ্বশুরবাড়ির গল্প শোনালেন বুবলী, জানালেন গোপন বিয়ের কথাও

শ্বশুরবাড়ির গল্প শোনালেন বুবলী, জানালেন গোপন বিয়ের কথাও - the Bengali Times
অভিনেত্রী শবনম বুবলী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী আবারও আলোচনায়। এবার তিনি নিজের সংসার, শ্বশুরবাড়ি এবং বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে নববধূর সাজে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য তুলে ধরেন এই চিত্রনায়িকা।

শ্বশুরবাড়ির পরিবেশ সম্পর্কে কথা বলতে গিয়ে বুবলী জানান, রান্না করতে তিনি খুবই পছন্দ করেন। তবে রান্নাঘরে গেলেই শাশুড়ি তাকে কাজ করতে দিতে চান না। বুবলীর ভাষায়, “রান্নাঘরে গেলেই মা বলেন, ‘থাক, যত দিন আমি আছি আমিই দেখি।’ তিনি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন।”

- Advertisement -

এমন স্নেহময় সম্পর্ককে নিজের জীবনের অন্যতম সৌভাগ্য বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, পরিবারের সদস্যদের ভালোবাসা ও সহযোগিতা তাকে সবসময় অনুপ্রাণিত করে।

বিয়ে প্রসঙ্গে বুবলী জানান, তারকা জীবনের কারণে ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখার প্রয়োজন ছিল। সে কারণেই তাদের বিয়ের আয়োজন ছিল একেবারে ঘরোয়া এবং সীমিত পরিসরের। সবকিছুই হয়েছে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী।

বুবলীর মতে, বিয়ের সাজ ছিল সাদামাটা কিন্তু রুচিশীল। সেই সাজ দেখে প্রশংসা করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও। বিয়ের খাবারের মেন্যুতেও ছিল তাদের পছন্দের মাছ ও সবজির বিভিন্ন পদ, পাশাপাশি ছিল বাঙালি বিয়ের ঐতিহ্যবাহী নানা আয়োজন।

এর আগে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কাটানো সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন বুবলী। সেসব ছবি ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা থাকলেও বর্তমানে পরিবার, সন্তান এবং অভিনয়জীবন—সবকিছুই সমানতালে সামলাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles