পুরো বিএনপি পরিবার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ফুঁসছে : গোলাম মাওলা রনি

পুরো বিএনপি পরিবার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ফুঁসছে : গোলাম মাওলা রনি - the Bengali Times
গোলাম মাওলা রনি ও নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। ছাত্রদল নেতা-কর্মীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেছে দলটির নেতা-কর্মীরা।

শুক্রবার (২২ মে) এ ঘটনার পর এক ফেসবুক পোস্টে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘শুধু ছাত্রদল নয় – পুরো বিএনপি পরিবার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ফুঁসছে। বিষয়টি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায় তা বলা যাচ্ছে না!’

- Advertisement -

তিনি পৃথক আরেক পোস্টে বলেন, ‘পাটওয়ারীকে নিয়ে আরেকটি হাদি ট্রাজেডির আতংক কিন্ত উড়িয়ে দেয়া যায় না।’

এর আগে আজ দুপুরে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়।
এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হন। এ ঘটনার পর সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সঙ্গে সঙ্গে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

- Advertisement -

Related Articles

Latest Articles