বাসায় বানানো বান

বাসায় বানানো বান - the Bengali Times
বাসায় বানানো লালা আটার বান এবং আর বার্গার দিয়ে চিকেন বার্গার

বাসায় বানানো লালা আটার বান এবং আর বার্গার দিয়ে চিকেন বার্গার।

এ পর্যন্ত বাজারে অনেক অনেক ব্রেড, বান, রুটি এবং পিটা চেক করে কম লবন-চিনি ছাড়া এবং ১৪/১৫ রকমের প্রিজারভেটিভ মেশানো ছাড়া কিছুই পাইনি। সব থেকে দামি এবং ভালোটার মধ্যেও অন্তত ৬/৭ রকমের প্রিজারভেটিভ, বেশি লবন এবং চিনি মেশানো থাকে। এগুলি আসলে প্রোডাকশন কোম্পানিগুলির করতে হয় কারণ এগুলিকে বেশি দিন শেলফে থাকার জন্যে বা সফট রাখার জন্যে তা না হলে  তারা ব্যবসা করবে কি করে।

- Advertisement -

মাঝে মধ্যে অর্থ্যাৎ occasionally, এগুলি খেলে কোনো সমস্যা নেই, কিন্তু ইটা যাদের নিত্য দিনের খাবার তাদের বেশিদিন ধরে খেলে সমস্যা হতেও পারে। যেখানে বাসায় আপনি রুটি বানালে আপনাকে শুধু আটা এবং লবন লাগছে, কিন্তু বাজারেরটাতে চিনি এবং অনেক লবন এর সাথে আরও অনেকগুলি কেমিক্যাল থাকে যার আপনার দরকার নেই।

তাছাড়া বাসায় বানানো রুটি বা পিজ্জা ডোঔ দিয়ে পিজ্জা বা পারটাও বেশি মজা হয়।

এগুলি যদিও সময় সাপেক্ষ তারপরেও আমরা প্রায়ই চেষ্টা করি।  তবে বার্গার বান কখনো বানিয়ে দেখি নাই। কালকে কিছু হোমমেড চিকেন ব্রেস্ট বার্গার বানানোর সময় মনে হলো একবার বার্গার বান বানিয়ে দেখা যাক কেমন হয়।

আলহাদুলিল্লাহ চেষ্টা মোটামুটি সফল। আশা করছি আরও কয়কেবার বানালে হয়ত কোয়ালিটি আরও ভালো হবে।  আমার টার্গেট একবারে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়ার জন্যে কিভাবে বানাতে হবে সেটি  আস্তে আস্তে রপ্ত করা।

দেখা যাক।

তবে আজকের বান এবং বার্গার বেশ স্বাদের হয়েছে।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles