ব্যাডল্যান্ড!

ব্যাডল্যান্ড! - the Bengali Times
ব্যাডল্যান্ড

এক.

একটা সময় ছিল ওখানে যাওয়া যেত, হাঁটা যেত।

- Advertisement -

ছবিটি অনেক বছর আগের।  তখন প্রতি ফল বা সামারে ওখানে যেতাম।  বেশ ভালো লাগতো, প্রকৃতির অন্য রকম এক রূপ। কিন্ত আস্তে আস্তে তথাকথিত অতি উৎসাহী পর্যটকদের অপব্যবহারের কারণে এখন ওখানে যাওয়া বন্ধ।

তখন মানুষ ওখানে উল্লেখিত নির্দেশ মেনে চলতো কিন্তু এখন মানুষ কেমন যেন Unruly হয়ে গেছে।  এরকম অনেক জায়গা এবং অনেক জিনিসই এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে। শুধু মাত্র আমাদের কারণেই !

আমরা শুধু আমাদের চিন্তা করি, অন্যরাও যে উপভোগ করতে পারে সেই বিষয়ে আমাদের কোনো ভ্রূক্ষেপ নেই।

শীত আস্তে আস্তে চলে যাবে।  বসন্ত আসবে, আবার সামার আসবে, আমরাও ছুটবো ঘরের বাইরে, কিন্তু অনুগ্রহপূর্বক প্রকৃতিকে সম্মান করুন, যেখানে যান সেখানকার নিয়মকানুন মেনে চলুন, যেখানে সেখানে আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন তা না হলে বের হবার জায়গা এক সময় থাকবে না ! অন্যের কথা না ভেবে জাস্ট আপনার নিজের দায়িত্বটুকু আপনি পালন করুন।

 

দুই.

মানুষের মুখোশধারী সব অসভ্য বর্বর  !

বিগত ২/৩ দিন খুব একটা খবর শুনি নাই। শুধু এই টুকু শুনেছিলাম আমাদের প্রধানমন্ত্রী কার্নি ইন্ডিয়া যাবেন।

আজকে ভোর বেলা আমার এক ভাই মিলন, যে কাতারে থাকে সে বললো কাতারে মিসাইল হামলা হয়েছে। তার পর টিভিতে খবর চেক করে দেখলাম, শুরু হয়ে গেছে যুদ্ধ।

আমার কেন যেন মনে হয় ছোটবেলার সেই cold-war সময়টাই ভালো ছিল ! সেই  যে শরু হলো ইরান-ইরাক ! তারপর আবার  অতর্কিতে  ইরাক দখল করলো কুয়েত, তারপর আমেরিকা আবার তার উপর ঝাঁপিয়ে পড়লো। পরে একটা ভুয়া কারণ দেখিয়ে বুশ অর্কমন করলো ইরাক। রাশিয়া গেড়ে বসলো আফগানিস্তানে। এরপর আবার আলকায়দা ধ্বংশ করলো টুইন টাওয়ার, আমেরিকা গেড়ে বসলো আফগানিস্তানে এবং শুধু শুধু অনেকগুলি আমেরিকান এবং কানাডিয়ান সৈনিক সহ অনেক আফগানিস্তানি মারা গেলো এবং দিনশেষে খালি ঠোঙা হাতে রাশিয়ার মতো আমেরিকা বিদায় নিলো !

আবার হটাৎ করে পুতিন কাকা ঝাঁপিয়ে পড়লেন ইউক্রেনের উপর !

তারপর আবার করে হামাজ ঝাঁপিয়ে পড়লো ইসরাইলের উপর।  সেই ছুতায় ইসরাইল তামা তামা করলো গাজাকে, মেরে ফেললো হেজবুল্লা নেতাকে, মেরে ফেললো ইরানের সামরিক অফিসারকে, আমেরিকা বোমা মারলো ইরানে।

ওদিকে আবার আমেরিকা রাতের আঁধারে ভেনিজুয়েলা গিয়ে ধরে আনলো মাদুরোকে।

এখন আবার আমেরিকা এবং ইস্রায়েল আক্রমণ করলো ইরানকে, ওদিকে ইরান আবার মিসাইল মারছে তারই প্রতিবেশী আরব দেশের উপর ! শুনতে পারছি খোমেনী সাহেবকে নাকি মেরে ফেলেছে ! আমি অবাক হবো না, কারণ আমেরিকার এই রকম চরিত্র অনেক আগের থেকেই আছে !! ওদিকে আবার পাকিস্তান ঝাঁপিয়ে পড়েছে আফগানিস্তানের উপর।

যাহোক, এগুলিতে পশ্চিম বিশ্বের কিছু অস্ত্র ব্যাবসায়ী ছাড়া আর কার কি সুবিধা হচ্ছে !!!

এরা একজন আরেক জনকে অমানুষ বা অমানবিক বললে বা মনে করলেও এরা সবাই অমানুষ এবং civilized এর মুখোশ পড়া এক uncivilized বর্বর !!

এই যে দাদা ট্রাম্প এবার ক্ষমতায় এসে যখন বলেছিলো তিনি কানাডাকে তাদের ৫২তম প্রদেশ বানাতে চান বা গ্রিনল্যান্ডকে দখল করতে চান তখন সেটা যে নিছক কথার কথা বা তার পাগলামি ছিল না সেটা এখন ভালো করে বোঝা যাচ্ছে !

বর্তমান পৃথিবীর এই অবস্থার জন্যে আমি ব্যাক্তিগতভাবে পৃথিবীর Liberal Democracyর ব্যার্থতাকেই দায়ী করি।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles